Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
নয়া দিল্লি : পাকিস্তানি ক্রিকেট ভক্তদের জন্য ৩ হাজার টিকিট বরাদ্দ করার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজের জন্য ৩০০ ভিআইপি টিকিট ইস্যু করবে ভারত। প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃবৃন্দের জন্য টিকিটগুলো বরাদ্দ করা হবে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য ভারত সফরকারী বিশিষ্টজনদের তালিকা প্রকাশে পাকিস্তান অনীহা প্রকাশ করলেও সে দেশের নেতৃবৃন্দ খেলা দেখতে ভারত সফর করবে বলে জানা গেছে। চলতি সপ্তাহের শেষভাগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশিল কুমার সিন্ধের সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের একটি বৈঠক দিল্লি¬তে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেখানেই অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ওঠতে পারে বলে সূত্রটি জানায়।
মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ইন্দো-পাক সম্পর্ক উন্নয়নের জন্য এ সময় পাকিস্তানের কিছু শীর্ষ নেতাকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী।’
এর আগে ম্যাচের টিকিট ও অন্যান্য আনুষাঙ্গিক কাগজপত্র উপস্থাপন সাপেক্ষে ভারত সফরকারী পাকিস্তানি ক্রিকেট অনুরাগীদের জন্য মাল্টি সিটি ভিসা ইস্যু করার সিদ্ধান্ত নেয়।
এদিকে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুল্লাপলি¬ রামচন্দ্রন বলেছেন, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দিল্লি ছাড়া ভারতের বাকি চার ক্রিকেট ভেন্যুর প্রতিটির জন্য ৫০টি করে ভিআইপি টিকিট পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রদান করবে। আর দিল্লি ভেন্যুর জন্য পাঠাবে ১০০টি ভিআইপি টিকিট। অপরাপর ভেন্যুর জন্য ৫০০টি করে সাধারণ দর্শক টিকিট পাঠানো হবে পিসিবিকে। দিল্লি¬র জন্য সাধারণ টিকিট বরাদ্দ হয়েছে ১০০০ ।’