Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণে জটিলতা বাড়ছে। ৫ বছর আগে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) থেকে ১০২ ডিগ্রিপূর্ব স্লট পেলেও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার কয়েকটি দেশ এ স্লট বিষয়ে আপত্তি দিয়েছে বলে স্যাটেলাইট উৎক্ষেপণে বিলম্ব হচ্ছে। ফলে বিকল্প পথ খুঁজতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিকল্পগুলো নিয়েও আছে নানা জটিলতা। এদিকে জটিলতা নিরসনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের প্রতিনিধি দল জেনেভার উদ্দেশে রওনা হয়েছে।
স্যাটেলাইট বিষয়ে বিটিআরসির পরামর্শক প্রতিষ্ঠান জানিয়েছে, স্যাটেলাইট উৎক্ষেপণে নিয়োজিত অর্থ উৎক্ষেপণ পরবর্তী পাঁচ বছরের মধ্যেই উঠে আসবে। বর্তমানে প্রতি বছর ভাড়া বাবদ বাংলাদেশকে ১১ মিলিয়ন মার্কিন ডলার গুনতে হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু হলে দেশে শুধু বৈদেশিক মুদ্রারই সাশ্রয় হবে না, স্যাটেলাইটের অব্যাহত অংশ ভারতের কয়েকটি এলাকাসহ নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশে ভাড়া দিয়ে বছরে ৫ কোটি ডলার আয় করা সম্ভব। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও বিশেষ সাফল্য আসবে। তবে এখনই বাজার খোঁজার কাজ শুরু করার ওপরও গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। ২০০৮ সালে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট নিয়ে পরিকল্পনা করার সময়ই আইটিইউ ১০২ ডিগ্রিপূর্ব প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য বরাদ্দ করে। কিন্তু কয়েকটি বড় শক্তির দেশের আপত্তিতে সেটি এখন ঝুলে গেছে। মাঝখানে বিকল্প হিসেবে বাংলাদেশ ৬৯ ডিগ্রিপূর্ব স্লটের প্রস্তাব করছে। এখানে আপত্তি জানিয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনসহ আরও কয়েকটি দেশ। ফলে অরবিটাল স্লট নিয়ে জটিলতা নিরসনে বাধ্য হয়ে বাংলাদেশকে জেনেভা যেতে হচ্ছে। তবে সর্বশেষ বিকল্প হিসেবে রাশিয়ার কোম্পানি স্পুটনিকের সঙ্গে বাধ্যতামূলক নয় এমন চুক্তি করছে বিটিআরসি। এসপিআইর মাধ্যমে জানা গেছে স্পুটনিকের হাতে চূড়ান্ত বরাদ্দ নেয়া স্লট রয়েছে। আইটিইউর সঙ্গে শেষ পর্যন্ত দরকষাকষিতে সুবিধা না হলে স্পুটনিকের কাছ থেকে ওই স্লট কিনে নেবে। তবে স্লটের মূল্য কী হবে না হবে সেটি ফেব্র“য়ারির পরে ঠিক হবে। আপাতত কেবল এমন একটি চুক্তিই করা হচ্ছে, ফেব্র“য়ারি পর্যন্ত এ স্লট বিষয়ে কোন পরিকল্পনা করবে না স্পুটনিক। এদিকে এ সপ্তাহেই দেশের মধ্যে অন্তত তিনটি বিকল্প আর্থ স্টেশন নির্বাচনের জন্য প্রতিনিধি দল কয়েকটি স্থান দেখতে যাবে। বিটিআরসির এ সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মোঃ গোলাম রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা, গাজীপুর ও পার্বত্য এলাকার কয়েকটি জায়গা পরিদর্শন করবে। এদিকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ভূমি থেকে নিয়ন্ত্রণের জন্য দেশের ভেতর স্যাটেলাইট কন্ট্রোল স্টেশন স্থাপনের জন্য প্রস্তাবিত সাইট পরিদর্শনে বিটিআরসি এবং পরামর্শক সংস্থা এসপিআইর প্রতিনিধিরা গাজীপুরের তালিবাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন।