Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রাজধানীসহ সারাদেশের উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীসহ সারাদেশের মোট ৩৩টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ পরীক্ষা শুরু হয়।
আসন বিন্যাস : স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রদত্ত আসন বিন্যাসে জানানো হয়েছে, ঢাকা মেডিকেলের ভর্তি পরীক্ষা মহাখালী তিতুমীর কলেজে অনুষ্ঠিত হবে। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার (রোল নম্বর: ১ লাখ ১০ হাজার ১ থেকে ১ লাখ ১৫ হাজার)।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ঢাকা কলেজে অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৫হাজার ( রোল নম্বর ১ লাখ ২০ হাজার ১ থেকে ১লাখ ২৫ হাজার)।
শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ফার্মগেটের তেজগাও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এখানেও পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার (১ লাখ ৩০হাজার ১ থেকে ১ লাখ ৩৫ হাজার)।
রাজধানীর বাইরে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা মোট তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে ৩ হাজার ৮৬ জন পরীক্ষার্থী (রোল নম্বর ১ লাখ ৪০হাজার ১ থেকে ১লাখ ৪৩হাজার ৮৬)। ময়মনসিংহ টিচার্চ ট্রেনিং কলেজে ৭০০ মহিলা পরীক্ষার্থী (রোল নম্বর ১ লাখ ৪৩হাজার ৮৭ থেকে ১লাখ ৪৩ হাজার ৭৮৬) ও ময়মনসিংহ টিচার্চ ট্রেনিং কলেজে ৬৫৫জন পুরুষ পরীক্ষার্থী (রোল নম্বর ১লাখ ৪৩ হাজার ৭৮৭ থেকে ১ লাখ ৪৪হাজার ৪৪১)।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা মোট তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ২ হাজার ৯’শ ১০জন (রোল নম্বর ১ লাখ ৫০ হাজার ১ থেকে ১ লাখ ৫২ হাজার ৯১০), চট্টগ্রাম নার্সিং কলেজ ক্যাম্পাসে সাড়ে ৪০০ জন (রোল নম্বর ১ লাখ ৫২ হাজার ৯১১ থেকে ১ লাখ ৫৩ হাজার ৩৬০) ও প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১ হাজার ৬৪০জন (রোল নম্বর ১লাখ ৫৩হাজার ৩৬১ থেকে ১লাখ ৫৫ হাজার)।
রাজশাহী মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাও তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে ১ হাজার ৩৭৭ জন (রোল নম্বর ১ লাখ ৬০ হাজার ১ থেকে ১ লাখ ৬১ হাজার ৩৭৭), টিচার্স ট্রেনিং ক্যাম্পাসে ১ হাজার (রোল নম্বর ১ লাখ ৬১ হাজার ৩৭৮ থেকে ১ লাখ ৬২ হাজার ৩৭৭)ও নিউ ডিগ্রি গভ: কলেজ ক্যাম্পাসের ২ হাজার ৪৩৬ জন (রোলনম্বর ১ লাখ ৬২ হাজার ৩৭৮ থেকে ১ লাখ ৬৪ হাজার ৮১৩)।
সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে হবে। এমএজি ওসমানি মেডিকেল কলেজে ২হাজার ৫৪৫জন (রোল নম্বর ১লাখ ৭০হাজার ১ থেকে ১লাখ ৭২হাজার ৫৪৫), মদনমহন কলেজে ২হাজার ৩৮২ (রোল নম্বর ১লাখ ৭২হাজার ৫৪৬ থেকে ১লাখ ৭৪হাজার ৯২৭)।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দুটি কেন্দ্রে গ্রহণ করা হবে। বরিশাল মেডিকেল কলেজে ১ হাজার ৯০ জন (রোল নম্বর ১ লাখ ৮০ হাজার ১ থেকে ১ লাখ ৮১ হাজার ৯০), বেগম ফজল হোসেন মানিক মিয়া গার্লস কলেজে ৪৮০ জন (রোল নম্বর ১ লাখ ৮১ হাজার ৯১ থেকে ১ লাখ ৮১ হাজার ৫৭০)।
রংপুর মেডিকেল কলেজে তিন হাজার ৯১৩ জন (রোল নম্বর ১ লাখ ৯০হাজার ১ থেকে ১ লাখ ৯৩ হাজার ৯১৩)।
কুমিল্লা মেডিকেল কলেজ ৩ হাজার ৭৩ জন (রোল নম্বর ২ লাখ ১ থেকে ২ লাখ ৩ হাজার ৭৩)।
খুলনা মেডিকেল কলেজ ২ হাজার ৪১০ জন (রোল নম্বর ২লাখ ১০হাজার ১ থেকে ২লাখ ১২হাজার ৪১০)।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে দুই হাজার ১৯২ জন (রোল নম্বর ২ লাখ ২০ হাজার ১ থেকে ২ লাখ ২২ হাজার ১৯২)। ফরিদপুর মেডিকেল কলেজের পরীক্ষা দুটি কেন্দ্রে গ্রহণ করা হবে। ফরিদপুর মেডিকেল কলেজে ৩০৭ জন (রোল নম্বর ২ লাখ ৩০হাজার ১ থেকে ২ লাখ ৩০ হাজার ৩০৭), ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ ক্যাম্পাস ৪১৩জন (রোল নম্বর ২ লাখ ৩০ হাজার ৩০৮ থেকে ২ লাখ ৩০ হাজার ৭২০)।
দিনাজপুর মেডিকেল কলেজে ১ হাজার ১৬১ (রোল নম্বর ২ লাখ ৪০ হাজার ১ থেকে ২ লাখ ৪১ হাজার ১৬১)।
পাবনা মেডিকেল কলেজে ৭৭৮জন (রোল নম্বর ২লাখ ৫০হাজার ১ থেকে ২লাখ ৫০হাজার ৭৭৮)।
নোয়াখালী মেডিকেল কলেজে ৬১৬ জন (রোল নম্বর ২লাখ ৬০ হাজার ১ থেকে ২ লাখ ৬০ হাজার ৬১৬)।
কক্সবাজার মেডিকেল কলেজ ২০০ জন (রোল নম্বর ২ লাখ ৭০ হাজার ১ থেকে ২ লাখ ৭০ হাজার ২০০)।
যশোর মেডিকেল কলেজের পরীক্ষা আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ১ হাজার ৪৯৫ জন (রোল নম্বর ২ লাখ ৮০ হাজার ১ থেকে ২ লাখ ৮১ হাজার ৪৯৫)।
সাতক্ষীরা মেডিকেল কলেজে ১৬৩জন (রোল নম্বর ২লাখ ৯০হাজার ১ থেকে ২লাখ ৯০হাজার ১৬৩)।
খুলনায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরীক্ষা গভ: বয়েজ হাই স্কুলে ৩১০ জন (রোল নম্বর ৩ লাখ ১ থেকে ৩ লাখ ৩১০)।
কুষ্টিয়া মেডিকেল কলেজে ৫৫৭ জন (রোল নম্বর ৩লাখ ১০ হাজার ১ থেকে ৩ লাখ ১০ হাজার ৫৫৭)।
গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৩৮৪জন (রোল নম্বর ৩লাখ ২০হাজার ১ থেকে ৩ লাখ ২০হাজার ৩শ’৮৪)।
ঢাকা ডেন্টাল কলেজের পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে সরকারি বাংলা কলেজে সাড়ে ৩ হাজার (রোল নম্বর ৩লাখ ৩০হাজার ১ থেকে ৩লাখ ৩৩হাজার ৫০০ ও মহাখালী আইএইচটি ক্যাম্পাসে দেড় হাজার পরীক্ষার্থীর (রোল নম্বর ৩ লাখ ৩৩ হাজার ৫০১ থেকে ৩লাখ ৩৫হাজার)।
উল্লেখ্য, বর্তমানে দেশে সরকারি ২২ মেডিকেল কলেজ, ১টি ডেন্টাল কলেজ ও ৯টি ডেন্টাল ইউনিট মিলিয়ে মোট আসনসংখ্যা ৩হাজার ৩৮৯।
তন্মধ্যে মেডিকেল কলেজে দুই হাজার ৮১১টি ও ডেন্টালে ৫৭৮টি আসন রয়েছে। অপরদিকে ৫২ বেসরকারি মেডিকেল কলেজে চার হাজার ২৭৫টি ও ১২ ডেন্টাল কলেজে সাড়ে ৮০০ আসন রযেছে।