Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতার ২৪ হাজার মানুষের একমাত্র প্রবেশদ্বার তিনবিঘা করিডোর সীমান্তে বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটের সময় ভারতীয় একটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে ভারতীয় কুচবিহার জেলার কুচলীবাড়ী-ধাপড়া সীমান্তে ঢুকে পড়ে। এসময় বাংলাদেশী গ্রামবাসী এবং পানবাড়ী-দহগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতংকিত লোকজন দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকেন। প্রত্যক্ষদর্শী বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা ২৫ মিনিটের সময় ভারতীয় বিএসএফের পোশাকের রঙ্গের একটি হেলিকপ্টার পাটগ্রাম উপজেলাধীন তিনবিঘা করিডোর সীমান্তে আকাশসীমা সীমান্ত লঙ্ঘন করে ভারতের কুচবিহার জেলার কুচলিবাড়ী থানা ও ধাপড়া সীমান্ত আকাশ থেকে পর্যবেক্ষন করে এক চক্কর দিয়ে ভারতের বাগডোগড়া বিমানবন্দরের দিকে চলে যায়। এ ঘটনায় এলাকাবাসী এবং বিজিবি সদস্যদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দহগ্রামের বাসিন্দা কোরবান আলী, মর্জিনা বেগমসহ আরো অনেকেই বলেন, তিনবিঘা করিডোর সীমান্তের খুব নিচ দিয়ে ভারতীয় বিএসএফের পোশাকের রঙ্গের মতোই একটি হেলিকপ্টার কুচলিবাড়ী এবং ধাপড়া সীমান্ত অতিক্রম করে আকাশ থেকেই এক চক্কর দিয়ে ভারতে চলে যায়। তবে হেলিকপ্টারটি মাটিতে অবতরণ করেনি। পানবাড়ী-দহগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্র জানায়, এ ব্যাপারে বিএসএফকে ‘প্রটেষ্ট লেটার’ পাঠানো হয়েছে। লালমনিরহাট-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদি হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় কনফারেন্সে থাকায় তিনি এ ব্যাপারে উপ-অধিনায়কে সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে উপ-অধিনায়ক মেজর রহুল আমীন ভারতীয় হেলিকপ্টার তিনবিঘা করিডোর আকাশসীমা লঙ্ঘনের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিএসএফের কাছে আমরা তাতক্ষণিকভাবে প্রতিবাদপত্র পাঠিয়েছি বিষয়টি দেখা হচ্ছে।’