Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশের ১৬ কোটি মানুষের নেতায় পরিণত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমান সৃজনশীল রাজনীতির সূচনা করেছিলেন। পৃথিবীর যেখানেই বাংলাদেশি আছে, সেখানেই তারেক রহমানের জন্মদিন পালন করা হচ্ছে।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার যুবদল আয়োজিত এক শোভাযাত্রা উদ্বোধনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মির্জা ফখরুল এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার মানুষের বুকের ওপর চেপে বসেছে। মুক্তির কোনো পথ খোলা নেই। সরকার পানি, বিদ্যুত্, গ্যাস দিতে ব্যর্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি ‘শেখ হাসিনার হাত থেকে’ দেশ ও জনগণকে রক্ষার জন্য সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মির্জা ফখরুল ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ১৮ দলীয় জোটের মহাসমাবেশে দল-মতনির্বিশেষে সবাইকে যোগ দেওয়ারও আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, তারেক রহমান যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘একদিন এসব মামলা ভুয়া প্রমাণিত হবে। যাঁরা চক্রান্ত করছেন, তাঁদের জেলে যেতে হবে।’
অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন বক্তব্য দেন।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল চারটার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে যুবদল। ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, রং-বেরঙের বেলুন আর তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ হয়ে মগবাজার মোড়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত মোড়ে মোড়ে পুলিশ ও র্যাব মোতায়েন ছিল।
যুবদলের এই কর্মসূচির কারণে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ফকিরাপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।