Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
জন্মদিনে তারেকের প্রশংসা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, নিজের পুত্রের অপকর্মের জন্য ক্ষমা না চাইলে খালেদা জিয়াকে এই জাতি ঘৃণা করে যাবে ।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীতে পূরবী সিনেমা হলের সামনে পল্লবী থানা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।
তারেক জিয়ার দুর্নীতির সাথে কোন সম্পৃক্ততা নেই খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, আমরা আশা করেছিলাম নিজের পুত্রের জন্মদিনে তিনি জাতির কাছে তার অতীত অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু তিনি তা না করে নিজ ছেলের গুণগান করলেন। তিনি যতদিন জাতির কাছে ক্ষমা না চাইবেন ততদিন জাতি তাকে ঘৃণা করে যাবে । এটি তার ছেলের জন্মদিনে জাতিকে দেয়া বছরের সেরা কৌতুক বলেও তিনি দাবি করেন।
জীবন সায়াহ্নে জাতির কাছে আমার আর কিছু চাওয়ার নেই আমি আরেকটি সুযোগ চাই খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, খালেদা জিয়ার এই দেশকে আর কিছু দেওয়ার নেই। তাই রাজনীতি থেকে অবসর নিয়ে খালেদার হিংস্র থাবা থেকে জাতিকে মুক্তি দিতে তিনি আহ্বান করেন।
যুদ্ধাপরাধীদের বাচাতে বিএনপি জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দেওয়ার যত চেষ্টা আপনারা করুননা কেন পৃথিবীর কোন শক্তি নেই এই বিচারকে নস্যাত করে।
এই বছরের মধ্যে সকল যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবে বলে জানান তিনি।