Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় ফিলিপাইনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাজেদা রফিকুন নেসার জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছে হাই কোর্ট।
সাবেক এই কূটনীতিক বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে হাজির হওয়ার পর তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিনের আর্জি জানান।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দিলীরুজ্জামান জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন ফিরিয়ে দেয়।
খুরশীদ আলম খান বলেন, “আদালত লিখিত কোনো আদেশ না দিয়ে জামিন আবেদন ফেরত দিয়েছে। তবে মৌখিকভাবে জামিনপ্রার্থীকে নিম্ন আদালতে যেতে বলেছে।”
কমিশনের সহকারী পরিচালক মাহবুবুল আলম গত ৩১ অক্টোবর শাহবাগ থানায় দুটি মামলা দায়ের করেন মাজেদা রফিকুন নেসার বিরুদ্ধে।
একটি মামলায় অভিযোগ, ম্যানিলা দূতাবাসের মালি ও ক্লিনারের বেতন, বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের খরচ দেখিয়ে এবং ভিসার জন্য কনস্যুলেট ফি হিসাবে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে মাজেদা ৭ লাখ ৪২ হাজার ৫৩২ টাকা আত্মসাৎ করেছেন।
অন্য মামলায় বলা হয়, ফিলিপাইনের রাষ্ট্রদূত থাকাকালে মাজেদা বিধি ভঙ্গ করে নিজের স্বামী আবদুল মান্নান, মেয়ে নওমি মান্নান ও বোন মাকসুদা শফিউন নেসাকে দূতাবাসের সেক্রেটারি, লোকাল বেজড সেক্রেটারি ও পারসোনাল অফিসার পদে নিয়োগ দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক মাজেদা ২০১০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছরের জুনে তাকে ফিরিয়ে আনা হয়।
এর আগে মালয়শিয়া, তুরস্ক, উজবেকিস্থানসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কূটনীতিক হিসাবে দায়িত্ব পালন করেন মাজেদা।