Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রগ কাটার ঘটনায় আমরা ছাত্র নামধারী ৬ জনকে এরই মধ্যে গ্রেফতার করেছি। বাকিদের আমরা দমন করতে চাই যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
তিনি বলেন, ছাত্র নামধারী যারা শিক্ষার নামে গুণ্ডামি-ভণ্ডামি ও ছাত্রদের হাত-পায়ের রগ কেটেছে তাদের বহিষ্কার ও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার ১২টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থা: তুলনামূলক’ গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতাকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় দূর্বৃত্তরা । আহত ছাত্রলীগ নেতার নাম আখেরুজ্জামান তাকিম। বুধবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে এ ঘটনা ঘটে। তাকিমকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা নগরীর লক্ষ্মীপুর ও ঘোষপাড়াসহ বিভিন্ন এলাকায় মিছিল বের করে। এ সময় ঘোষপাড়া মোড়ে ছাত্রশিবির পরিচালিত কোচিং সেন্টার রেটিনায় অগ্নিসংযোগ ও লক্ষ্মীপুরে মোড়ে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ভাংচুর করা হয়।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় ছাত্রলীগ নেতা তাকিম, বৃত্ত ও আরিফ বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ১০-১২ দূর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ঘটনার সময় তারা তাকিমকে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার দু’পায়ের ও একটি হাতের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রুবেল বলেন, ‘শিবির আধিপত্য বিস্তার ও ক্যাম্পাস দখলের জন্য এ ঘটনা ঘটিয়েছে।’ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির বলেন, ‘শিবিরই এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।’ রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বলেন, ‘ছাত্রশিবির পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।