Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ২ উইকেটে ১১৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্তে ড্যারেন ব্রাভো ৩১ ও অন্য প্রান্তে মারলন স্যামুয়েলস ৩৭ ব্যাট করছেন।
সাজঘরে ফিরে গেছেন ক্রিস গেইল (২৫) ও কাইরন পাওয়েল (১৩)।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৮ উইকেটে ৩৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২২ রান যোগ করে শেষ দুই উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৮৭ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
নবম উইকেটে আগের দিনের ১৭২ রানের জুটিকে ১৮৪ পর্যন্ত নিয়ে যাওয়ার পর সহ-অধিনায়ক মাহমদুল্লাহর বিদায়ে দিনের শুরুতেই উইকেট হারায় স্বাগতিকরা। নবম উইকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। ১৯৯৮ সালে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ১৯৫ রান করেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স।
৭২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ৪ রান যোগ করে ড্যারেন স্যামির বল মাথার উপর দিয়ে তুলে মারতে গিয়ে ফিরতী ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন মাহমুদুল্লাহ।
এরপর বেশিক্ষণ টেকেন নি আগের দিন শতকে পৌঁছানো হাসান। স্লিপে ড্যারেন স্যামির হাতে ধরা পড়ে ফিদেল এডওয়ার্ডসের ষষ্ঠ শিকারে পরিণত হওয়ার আগে ১১৩ রান করেন হাসান। তার ১২৩ বলের ইনিংসটি ১৪টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।
দশ নম্বরে দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী হাসান। ১৮৮৪ সালে ১১৭ রান করেন ইংল্যান্ডের ওয়ল্টার রিড।