Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
চ্যাম্পিয়নস লীগে একের পর এক ম্যাচ হেরেই চলছে চেলসি। সর্ব শেষ বুধবারের ম্যাচে জুভেন্টাসের কাছে ৩-০ গোলের বিরাট ব্যাবধানে শোচনীয় হারের পর অনিশ্চিত হয়ে পড়ে তাদের নক আউট পর্বের স্বপ্ন। আর এতেই চটেছেন চেলসি কর্তৃপক্ষ এবং কোচ রবার্তো ডি মাত্তেও কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন। চেলসি তাদের এক বিবৃতিতে বলে, বর্তমান দলের পারফর্মেন্স এবং ফলাফল কোনটিই ভাল হচ্ছে না তাই বোর্ড এবং মালিকপক্ষ ক্লাবকে সঠিক পথে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা করেছেন এবং মাত্তেও কে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন । আমরা প্রিমিয়ার লীগ, চ্যাম্পিয়নস লীগ সহ অন্যান্ন প্রতিযোগিতামূলক খেলায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। এবং যতদূর সম্ভব ভাল খেলা উপহার দিতে চাই। তাই আমাদের এই সিদ্ধান্ত। সুইস বংশদভূত রবার্তো ডি মাত্তেও (৪২) খেলোয়াড়ি জীবনে ইটালি জাতীয় দলের এবং চেলসির মিডফিল্ডার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালে চেলসির কোচের দায়িত্ব গ্রহণ করার পর চেলসিকে ২০১১-১২ উয়েফা চ্যম্পিয়নস লীগের শিরোপা এনে দেন এবং সপ্তম এফএ কাপ জয় করেন।