Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে লিওনেল মেসি জোড়া গোল করে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। মঙ্গলবার স্পার্তাক মস্কোকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। অন্যদিকে জয়ের ধারায় থাকা ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কাছে হেরে নকআউট পর্বে যাওয়া নিয়ে সংশয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। তারা হেরে গেছে ৩-০ গোলে। এর খেসারত দিয়ে চেলসির কোচ রবার্তো ডি. মাত্তিও বরখাস্ত হয়েছেন। এছাড়া জয় পেয়েছে শাখতার দোনেত্সক, লিলে, বেনফিকা ও স্পোর্টিং ব্রাগা। ভ্যালেন্সিয়া-বায়ার্ন মিউনিখের ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে। মস্কোর বিপক্ষে মাত্র ১৬ মিনিটেই এগিয়ে যায় বার্সা। গোলটির সূচনা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দানি আলভেজ। ২৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মেসি। ১২ মিনিট পর পেড্রো রড্রিগেজের পাস থেকে গোলরক্ষক আন্দ্রি দিকানকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে মস্কোর বিপক্ষে টানা দ্বিতীয় জোড়া গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। এর আগে উদ্বোধনী ম্যাচে পিছিয়ে থেকেও মেসির জোড়া গোলে ৩-২ গোলের জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। ‘জি’ গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। একই গ্রুপে বেনফিকা ২-১ গোলে সেলটিককে হারিয়ে দ্বিতীয় স্থানে। এ মওসুমে মেসির এটি নবম জোড়া গোল, এছাড়া চ্যাম্পিয়ন্স লীগে ৫৬তম গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় রুড ভ্যান নিস্তেলরয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছেন। ১৫ গোলের ব্যবধানে তার উপরে রয়েছেন রাউল গঞ্জালেস। আর্জেন্টাইন তারকা এ বছর ক্লাব ও দেশের হয়ে ৮০ গোল করেছেন- বার্সেলোনার হয়ে ৬৮ ও আর্জেন্টিনার জার্সি গায়ে ১২টি। ১৯৭২ সালে এক বছরে সর্বোচ্চ গোল করা জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা জার্ড মুলারের সঙ্গে তার গোলের ব্যবধান এখন মাত্র ৫টি।
এদিকে গ্রুপ ‘এইচ’-এ এবার উড়ন্ত সূচনা করেছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তুরস্কের ইস্তাম্বুলের মাঠে গ্যালাতাসারের কাছে হেরে গিয়ে মাটিতে নামতে হলো তাদের। নকআউট পর্ব আগেই নিশ্চিত করায় তরুণ খেলোয়াড়দের নামিয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। অভিজ্ঞতা সুখকর হলো না। একমাত্র গোলটি তারা হজম করেছে ৫৪ মিনিটে। কর্নার থেকে দারুণ একটি হেড করে তুর্কি ক্লাবকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেন বুরাক ইলমাজ। একই গ্রুপের স্পোর্টিং ব্রাগাকে ৩-১ গোলে হারিয়েছে সিএফআর ক্লুজ। এ হারেও ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংলিশ ক্লাব ম্যানইউ। সমান সংখ্যক ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে গ্যালাতাসারে।
তৃতীয় জয় নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে উঠেছে শাখতার দোনেত্সক। নরশিয়েলানকে ৫-২ গোলে হারিয়ে তাদের পয়েন্ট ১০। একই গ্রুপে জুভেন্টাসের কাছে হেরে বিদায়ের সন্নিকটে চেলসি। মঙ্গলবার রাতে তারা ৩-০ গোলে হেরেছে আর লন্ডন ক্লাব চেলসিকে হারিয়ে দু’টি জয় ও তিন ড্র নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস। দলের পক্ষে ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লা, আর্তুয়ো ভিদাল ও সেবাস্তিয়ান জিওভিঙ্কো গোল ৩টি করেন। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি। ‘ই’ গ্রুপে ১-১ গোলে ড্র করে সমান ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন ও দ্বিতীয় স্থানে ভ্যালেন্সিয়া। অন্য ম্যাচে লিলে ২-০ গোলে হারিয়েছে বাতে বরিসভকে।
Anonymous
December 6, 2012 at 9:17 am
Nice play massi