Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
যেন যুদ্ধজয় করে রাজপুত্র বাড়ি ফিরছে। তাকে বরণ করতে প্রস্তুত ‘রাজকীয়’ সব আয়োজন। সাজানো হয়েছে পূজার মঞ্চও। ফুল আর মিষ্টি হাতে শুভানুধ্যায়ীরা দাঁড়িয়ে। অধীর অপেক্ষা। রাস্তায় উৎসুক লোকের ভিড়। কখন ফিরবে রাজপুত্র। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। রাজপুত্র এলো। প্রণাম জানাল সবাইকে। তাকে একটু স্পর্শের জন্য হুমড়ি খেয়ে পড়ল অগণিত মানুষ। সত্যি সে ‘রাজপুত্র’। যুদ্ধজয়ও করেছে। শত প্রতিকূলতা পাড়ি দিয়ে ফিরেও এসেছে আপন ঘরে। মুহূর্তেই তাকে ঘিরে চারদিকে ছড়িয়ে পড়ল আনন্দের হিল্লোল। খাঁটি গরুর দুধ ও স্বর্ণ-রুপাধোয়া পানিতে রাজপুত্রকে স্নান করিয়ে বরণ করা হলো। ১১ দিন পর ছয় বছরের শিশু পরাগ মণ্ডলের বাড়ি ফেরার আয়োজন ছিল এমন বর্ণাঢ্য আর বৈচিত্র্যময়।
অপহরণকারীদের হাত থেকে রেহাই পাওয়া শিশু পরাগ মণ্ডল ও তার অসুস্থ মা বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার বাড়িতে ফিরেছে। বুধবার বিকেল পৌনে তিনটার দিকে বাবা বিমল মণ্ডলের কোলে চড়ে স্কয়ার হাসপাতালের কেবিন থেকে নিচে নেমে আসে পরাগ। পরাগের প্রতি ছিল তার বাবার স্নেহমাখা অপলক দৃষ্টি। পরাগ হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানায়। চারদিকে গণমাধ্যম কর্মীদের ভিড়। পরাগের অসুস্থ মা লিপি মণ্ডল হুইল চেয়ারে বসাছিলেন। পরাগের বাবা বিমল মণ্ডল মিডিয়াকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে মা লিপি মণ্ডল তার সন্তানকে ফিরে পাওয়ায় গণমাধ্যমকে ধন্যবাদ জানান। পরে একটি সাদা মাইক্রোবাসে তারা কেরানীগঞ্জের উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন।
পরাগের বৃদ্ধ ঠাকুরমা সাবেত্রী মণ্ডল। নাতি অপহরণের পরই তার মানত ছিল_ নাতিকে ফিরে পেলে শিশুদের মধ্যে পোশাক ও খাবার বিতরণ করবেন। পরাগ ফেরার পর সাবেত্রী মণ্ডল গতকালই সেই মানত পূরণ করেছেন। তিনি জানান, ‘পরাগ আসবে, আমার বুক জড়িয়ে ধরব, আমার হাত দিয়ে প্রথমে খাবার খাইয়ে দেব। আমার আদরের নাতিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাব। অবশেষে সেই বাসনা পূরণ হয়েছে। আমার নাতিকে ফিরে পেয়ে আমি খুব আনন্দিত।’ বাড়িতে ফিরেই পরাগ তার পোষা ইঁদুর নিয়ে খেলছে। ছোটাছুটি করছে ঘরময়।
যে স্থান থেকে লিপি মণ্ডলের বুকে গুলি করে পরাগকে অপহরণকারীরা কেড়ে নেয় সেখানেই পরাগকে দুগ্ধস্নান করানো হয়। পরাগ মণ্ডলকে বাড়িতে নিয়ে তাদের পূজা মণ্ডপে নেওয়া হয়। পরাগের পরিবার ও স্বজনরা নতুন কাপড় পরে মিষ্টি বিতরণ করেন।
গত ১১ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় তাদের বাসার প্রায় ৫০ গজ দূরে গলির মুখে বোন পিনাকি ম লের পায়ে ও মা লিপি ম লের বুকে গুলি করে শিশু পরাগকে ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা। পরাগ সদরঘাটের হিড ইন্টারন্যাশনাল স্কুলে কেজি ওয়ানের ছাত্র। ১৩ নভেম্বর কেরানীগঞ্জের আঁটিবাজার মিল এলাকায় পরাগকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এর পর অচেতন অবস্থায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।