Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
তিনটি গ্রুপে বিভক্ত ঢাকা মহানগরীর ২৪টি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা ১৪, ১৫ ও ১৭ ডিসেম্বর। ১ ডিসেম্বর ফরম বিক্রি শুরু এবং শেষ হবে ৯ তারিখ। ৯ তারিখের মধ্যেই ফরম পূরণ করে জমা দিতে হবে। ১ম শ্রেণীতে লটারি হবে ২৭ ডিসেম্বর। লটারির ফলাফল জানানো হবে ৩০ ডিসেম্বর। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. নোমান উর রশীদ বুধবার এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর যাতায়াত, যোগাযোগ ও অন্যান্য বিষয় বিবেচনা করে বরাবরের মত ২৪টি স্কুলকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ, বি ও সি প্রতিটি গ্রুপে ৮টি করে স্কুল রয়েছে। এ তালিকা চলতি শিক্ষাবর্ষে যেমন ছিলো আগামী ২০১৩ শিক্ষাবর্ষেও একই থাকবে। গত দুই বছরের মতো এবারো ১ম শ্রেণীতে শিক্ষার্থী বাছাই করতে লটারি ও অন্যান্য ক্লাসের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি ফরমের মূল্য ১০০ টাকা । অনলাইন ও ম্যানুয়াল দু’ভাবেই আবেদন করা যাবে। স্কুলগুলোতে ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি ।
প্রথম শ্রেণী আছে ১৩টি স্কুলে
রাজধানীর ২৪টির মধ্যে ১৩টি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণী আছে। এ ১৩টিকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে তিনটি স্কুল: গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়।
‘বি’ গ্রুপে ছয়টি স্কুল : মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল এবং মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
‘সি’ গ্রুপের স্কুল চারটি : ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ।
দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তি :
দ্বিতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য রাজধানীর ২৪টি স্কুলকে আগের মতোই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে আটটি স্কুল রয়েছে। ‘এ’ গ্রুপের স্কুলগুলোতে ১৪ ডিসেম্বর, ‘বি’ গ্রুপের স্কুলগুলোতে ১৫ ডিসেম্বর এবং ‘সি’ গ্রুপের স্কুলগুলোতে ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে।
‘এ’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে : গভ:ল্যাবরেটরি হাইস্কুল, তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, নিউ গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়।
‘বি’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে : মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, গভ. মুসলিম হাইস্কুল, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় ।
‘সি’ গ্রুপের স্কুলগুলো হচ্ছে: ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, টিকাটুলী কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, শেরেবাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় ও মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়।