Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সময় গতরাত ১ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বুধবার কায়রোতে এক যৌথ সংবাদ সম্মেলনে মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামাল আমর যখন এই ঘোষণা দেন তখন সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও উপস্থিত ছিলেন।
যুদ্ধবিরতি ঘোষণার পরপরই রাস্তায় নেমে এসে উল্লাসে ফেটে পড়েন গাজাবাসী। তারাগাড়ির হর্ন বাজিয়ে, আতশবাজি জ্বালিয়ে এবং বাড়ির ছাদ থেকে ফাঁকা গুলি করে যুদ্ধবিরতিকে স্বাগত জানায়।
আট দিন ধরে গাজায় আগ্রাসন চালায় ইহুদীবাদী ইসরাইল। এতে সাত শিশুসহ অন্তত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এসময় ইসরাইল অন্তত ১৫০০ বার বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরাইলের অভ্যন্তরে অন্তত ১৪০০ রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে হামাস।
হামাস ও ইসরাইলের মধ্যে স্বক্ষিরিত চুক্তি অনুযায়ী গাজায় আগ্রাসন বন্ধ করবে ইসরাইল। তারা স্থল, বিমান ও নৌ হামলা বন্ধের পাশাপাশি সীমান্ত যুদ্ধ ও লোকজনকে হত্যা বন্ধ করবে। ফিলিস্তিনিরাও ইসরাইলে রকেট হামলাসহ সব ধরণের হামলা বন্ধ করবে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইসরাইল তার সীমান্তে কড়াকড়া শিথিল করে গাজায় লোক ও পণ্য চলাচল সহজ করে দেবে।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেকসই যুদ্ধবিরতি কার্যকরে ব্যক্তিগতভাবে নেতৃত্ব দেয়ায় মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।
সূত্র : আল জাজিরা