Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে আসার অনুরোধ করেছেন স্পিকার আবদুল হামিদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বুধবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়াকে স্পিকার এ অনুরোধ জানান। তিনি বুধবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া আবদুল হামিদের পাশে বসেন।
স্পিকার সাংবাদিকদের বলেন, বিরোধীদলীয় নেতা সংসদে আসার ব্যাপারে নিশ্চয়তা দেননি। তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে জানিয়েছেন।
গত ২৯ মার্চ ত্রয়োদশ অধিবেশনের শেষ কার্যদিবসের পর বিএনপি আর সংসদে যোগ দেয়নি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে সংসদে ফেরার ইঙ্গিত দিয়েছেন।