Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি তাকিমের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ক্যাম্পাসের বেগম খালেদা জিয়া ও মুন্নুজান হলের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে ছাত্রলীগের নেতাকর্মীরা রাত ৯টার দিকে নগরীর লক্ষ্মীপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এর আগে তারা ঘোষপাড়ায় ছাত্রশিবির পরিচালিত মেডিকেল কোচিং সেন্টার রেটিনায় অগ্নিসংযোগ করে। জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকিমের ওপর অতর্কিত হামলা চালিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এ সময় দুই রাউন্ড গুলির শব্দও শোনা যায়। পরে আহত অবস্থায় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকিমের হাত ও পায়ের রগ কাটার বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক মাহবুব আলম জানান, তাকিমের অবস্থা আশঙ্কাজনক।
মহানগর পুলিশের কমিশনার এস এম মনির-উজ-জামান জানান, হামলার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, হামলাকারীদের খুব অল্প সময়ের মধ্যে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রাবি শাখা ছাত্রলীগ সভাপতি আহম্মেদ আলী বলেন, ছাত্রশিবিরের কর্মীরা ছাত্রলীগ নেতা তাকিমকে হাত ও পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে। শিবির আবার ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পাঁয়তারা চালাচ্ছে। তবে ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম এ অভিযোগ অস্বীকার বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।
উল্লেখ্য, গত ২রা অক্টোরব ক্যাম্পাসে শিবিরের সঙ্গে সংঘর্ষের সময় তাকিম পুলিশের সামনে প্রকাশ্যে গুলি ছুঁড়ে গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হন।