Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ক্রিকেট নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন বিশ্ব বিখ্যাত রন্ধন শিল্পী টমি মিয়া। টমি মিয়া’স ক্রিকেট ক্লাব রেস্টুরেন্টের তত্ত্ব্বাবধানে এই চলচ্চিত্র নির্মাণ কাজ চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ৭ই ডিসেম্বর মৌলভীবাজারে ছবির মহরত অনুষ্ঠিত হবে। দেশের ইতিহাসে ক্রিকেট নিয়ে এই প্রথমবার চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে। ক্রিকেটকে দেশজুড়ে আরও জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে টমি মিয়া এই উদ্যোগ গ্রহণ করেছেন। খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের পরিচালনায় প্রথমবারের মতো নির্মিতব্য ক্রিকেট নিয়ে ছবিতে প্রধান চরিত্রে নায়ক শাকিব খান অভিনয় করবেন। ইতিমধ্যে সব কথাবার্তা চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে কয়েক দিন আগে লন্ডনে এক সংবাদ সম্মেলনে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন বিশ্ব বিখ্যাত রন্ধন শিল্পী টমি মিয়া। তিনি বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের কাছে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান। তিনি জানান, আগামী ৭ই ডিসেম্বর এই ছবির মহরত অনুষ্ঠিত হবে মৌলভীবাজারের টমি মিয়া’স ক্রিকেট ক্লাব রেস্টুরেন্টে। ওই দিন মৌলভীবাজারের কোর্ট রোডে টমি মিয়া’স ক্রিকেট ক্লাব রেস্টুরেন্টের উদ্বোধন করবেন চিত্রনায়ক শাকিব খান। এছাড়া ছবির পরিচালক সোহানুর রহমান সোহান সহ অন্য কলাকুশলীরা সেখানে উপস্থিত থাকবেন। টমি মিয়া’স ক্রিকেট ক্লাবের উদ্বোধনের পর ছবির শুভ মহরত রেস্টুরেন্টেই অনুষ্ঠিত হবে। ছবিটির শুটিং বাংলাদেশ ছাড়া ভারত ও লন্ডনের বিভিন্ন লোকেশনে হবে।