Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার ঘর মালিকের ২য় স্ত্রীর প্রথম স্বামীর ঔরসজাত সন্তান আলামিন তার দোকান ঘর ভাড়াটিয়া বাবুল (২৫) কে বুধবার দুপুর দেড়টার সময় ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রগ কর্তন করেন। তাকে আশংকাজনক অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে আনা হলে তাকে বরিশালে স্থানান্তর করা হয়। এ ঘটনার পর ঘটনাস্থল গিয়ে ধারালো চাপাতি উদ্ধার করেন থানা পুলিশ।
সূত্রমতে জানাযায়, উপজেলার বোরহানগঞ্জ বাজারে ইকবালুর রহমান নয়া মিয়ার ঘরে ভাড়া পার্টসের দোকান করেন বাবুল। ঘর ভাড়া প্রতিমাসে ১ হাজার টাকা। বাবুল ৬-৭ মাসের ঘর ভাড়া দেয়নি। এতে গত দুই মাস পূর্বে আলামিন ভাড়া তুলতে গিয়ে বাবুলের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এদিকে নয়া মিয়া ১ মাস পূর্বে ঘর থেকে বাবুলকে নেমে যাওয়ার জন্য বলেন। কিন্তু বাবুল তার জামানতের ৩৯ হাজার টাকা না পাওয়া পর্যন্ত ঘর থেকে নামতে রাজি হয়নি। এতে নয়া মিয়ার ২য় স্ত্রীর প্রথম স্বীমার ঔরসজাত সন্তান আলামিন ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুর দেড়টার সময় পার্টসের দোকানের ভিতর ঢুকে বাবুলকে ধারালো ছুরি দিয়ে ৭-৮টি কোপ দিয়ে মারাত্মক জখম করেন। এতে সে মাঠিতে লুটে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা খুবই আশংকাজনক হওয়া ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার অবস্থার অবনিত দেখে ভোলা থেকে বরিশালে প্রেরন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত আলামিন ঘটনার পর থেকে এলাকা হতে গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। অপরদিকে জানাযায় এ ঘটনার মূলহোতা আলামিনকে গ্রেফতার করার চেষ্টা করছেন থানা পুলিশ।
এব্যাপারে বোরহানগঞ্জ বাজার কমিটির সভাপতি নাগর হাওলাদারের সাথে আলাপকালে তিনি জানান- তাকে যে অমানবিক ভাবে কুপিয়েছে এটা খুবই দুঃখ জনক। আমি এর সঠিক বিচার দাবী করছি।