Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
খুলনায় বাংলাদেশের স্কোর সম্মানজনক পর্যায়ে নিতে মাহমুদুল্লাহ রিয়াদ ও আবুল হাসান লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা ৬৫ রানের জুটি গড়েছেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। ইনিংসের সূচনা থেকেই ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল শুরু হয়। শুরুতেই জুনায়েদ সিদ্দিকীর বদলে খেলতে নামা নাজিমুদ্দিনের উইকেট হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। নাজিমুদ্দিন ব্যক্তিগত ৪ রান করে দলীয় ৫ রানে এডওয়ার্ডের বলে আউট হন। এরপর দলীয় ৬৪ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। শাহরিয়ার নাফীস ২৬ রান করে স্যামির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দলীয় ৭৭ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের। ব্যক্তিগত ৩২ রান করে স্যামির বলে সরাসরি বোল্ড হয়ে যান ওপেনার তামিম ইকবাল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম ইসলামও বেশিদূর এগুতে পারেননি। ১৬ রান করে এডওয়ার্ডের বলে বোল্ড হয়ে যান। বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানও হতাশ করেন। ১৬ রান করে তিনি সাজঘরে ফেরেন। অধিনায়ক মুশফিকও ৩৮ রান করে এডওয়ার্ডসের শিকারে পরিণত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহমুদুল্লাহ ২৭ রান ও আবুল হাসান ৩৯ রানে ব্যাট করছিলেন।