Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ওজন স্টেশনে দীর্ঘসূত্রিতার কারনে বঙ্গবন্ধু সেতুতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ভোর ৫ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত যানজটে আটকা পড়ে শতশত যানবাহন। সকাল ১০টার পরে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বঙ্গবন্ধু সেতুর ওজন স্টেশনে মালবাহী পরিবহনের ওজন করা হয়। কিন্তু ওজন স্টেশনে দীর্ঘসূত্রিতার কারনে প্রায় প্রতিদিনই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। কিন্তু মঙ্গলবার রাত থেকে ওজন স্টেশনে আরো সময় বেশী লাগায় ভোর ৫টা থেকে বঙ্গবন্ধু সেতু ও তার দু পাশে যানজট ভয়াবহ আকার ধারন করে। প্রায় ৫ ঘন্টাবাপী যানজটে রাজধানীর সাথে উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চলের ১৮টি জেলায় চলাচলকারী বাস, ট্রাক সহ শত শত যানবাহন আটকা পড়ে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, ওজন ষ্টেশনে দীর্ঘসূত্রিতার কারনে ভোর থেকে যানজট লেগে যায়। অনেক চেষ্টার ফলে সকাল ১০টার পরে অবস্থা স্বাভাবিক হয়।