Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
‘কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১২’ প্রতিযোগিতার তিন বিচারক সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ। এটা পুরনো কথা। তবে এই তিন প্রধান বিচারক নিয়ে গতকাল বিকালে দারুণ চমক সৃষ্টি হয়েছে নতুন করে। গতকাল তারা তিনজনই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে বেলা ঠিক ৩টা ৪৫ মিনিটে উড়ে আসেন মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে কোন রিয়েলিটি শো’র বিচারকদের নিয়ে। আয়োজকদের ভাষায়, প্রধান তিন বিচারককে আলাদা সম্মান প্রদর্শনের জন্যই হেলিকপ্টার দিয়ে তাদের আনা হয়েছে সেরাকণ্ঠের মূল পর্বের শুটিংয়ে। গতকাল থেকে শারীরিক শিক্ষা কলেজ অডিটরিয়ামের অসাধারণ সেটে শুরু হয়েছে মূল পর্ব তথা মিউজিক্যাল রাউন্ডের শুটিং। যেখানে প্রধান বিচারকের আসনে বসেছেন সৈয়দ আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন এবং কুমার বিশ্বজিৎ। এই আয়োজনে তিন বিচারকের প্রথম দিন হিসেবে চ্যানেল আই কর্তৃপক্ষ আয়োজন করেছে হেলিকপ্টার চমক আর সংবাদ সম্মেলনের। ওই সংবাদ সম্মেলনে তিন প্রধান বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন অডিশন রাউন্ডের ছয় বিচারক সুজিত মুস্তাফা, অনুপ বড়ুয়া, শাম্মী আখতার, আকরামুল ইসলাম, ফাতেমাতুজ জোহরা এবং চন্দন দত্ত। আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গ্লোব সফট ড্রিংকসের চেয়ারম্যান হারুন-অর রশীদ, সেরাকণ্ঠ পরিচালক ইজাজ খান স্বপনসহ সেরাকণ্ঠ মিউজিক্যাল রাউন্ডের প্রতিযোগীরা। সংবাদ সম্মেলনে এই
প্রতিযোগিতা নিয়ে স্ব স্ব অভিজ্ঞতা আর সম্ভাবনার কথা তুলে ধরেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গক্রমে পরিচালক ইজাজ খান স্বপন জানান, বাংলাদেশের সব বিভাগীয় শহর থেকে অংশ নেয়া প্রায় ৬৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে ১২৫ জনকে বাছাই করা হয়। এরপর কয়েক ধাপে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ৫৫ জনকে মনোনীত করা হয়। এই ৫৫ জন প্রতিযোগী নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে মূল প্রতিযোগিতা কিংবা মিউজিক্যাল রাউন্ড। যার বিচারকার্য পরিচালনা করবেন তিন প্রধান বিচারক। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২২শে নভেম্বর থেকে এই রাউন্ড সমপ্রচার হবে চ্যানেল আই পর্দায়। কনিয়া-চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১২ প্রতিযোগিতাটি প্রচার হচ্ছে সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে। আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সেরাকণ্ঠ বিজয়ী কোনাল।