Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
জামায়াত-শিবিরকে দমন করতে পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী বলেছেন, জামায়াত-শিবিরের টার্গেট পুলিশ। পুলিশ কেন জামায়াত-শিবিরকে প্রতিহত করতে পারে না। তাহলে পুলিশের ভেতরেও কি জামায়াত? গতকাল সংগঠনের এক ঘরোয়া সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, জামায়াত-শিবিরের প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের টার্গেট পুলিশ। তারা একের পর এক পুলিশের উপর হামলা চালাচ্ছে। অস্ত্র কেড়ে নিচ্ছে অথচ পুলিশ নিষ্ক্রিয় ভুমিকা পালন করছে।
আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে রাজধানীর পাশ্ববতী জেলা ও উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভায় যুবলীগ সভাপতি বক্তব্য রাখেন। সভায় নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ জেলা ও জেলার অন্তর্গত সকল উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক- আহবায়ক ও যুগ্ম আহবায়ক এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতাদের উদ্দেশ্যে ওমর ফারুক বলেন, যুদ্ধাপরাধীর বিচার বানচালে স্বাধীনতা বিরোধী শক্তি অরাজকতা সৃষ্টি করছে। তারা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গ রাজ্য বানানো চেষ্টা চালাচ্ছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবলীগের নেতৃত্বে যুব গণজাগরণ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীর বিচার দেশের গণমানুষের দাবি। অথচ বিএনপির ছত্রছায়ায় স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত-শিবির বিচার বানচালের ষড়যন্ত্র শুরু করেছে। তারা গণমানুষের রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় যুবলীগের কেন্দ্রীয় নেতা ও আগত বিভিন্ন জেলা-উপজেলার সভাপতি-এবং সম্পাদকগণ বক্তব্য রাখেন।