Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
জামায়াত-শিবির প্রতিরোধে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায় বলেছেন, জামায়াত প্রতিহিংসা পরায়ণ হয়ে সন্ত্রাস করছে কিন্তু আমরা হতাশ নই।
সোমবার পাবলিক লাইব্রেরী মিলনাতায়নে “জামায়াত-শিবিরের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিরোধী দলের ষড়যন্ত্র ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ ও পুনর্বাসন সংস্থা এবং আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ ও পুনর্বাসন সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য সুজিত রায় নন্দি, কৃষক লীগ সহসভাপতি এম.এ. করিম, আবাহনী লিমিটেডের পরিচালক শেখ মো. জাহাঙ্গির আলম ও মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।
সতীশ চন্দ্র রায় বলেন, স্বাধীনতার পূর্ব থেকে আমরা জামায়াত দেখে আসছি। ভেবেছিলাম একদিন তাদের দেশপ্রেম সৃষ্টি হবে। এ দেশকে জামায়াত আজও মনে প্রাণে মেনে নিতে পারেনি তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে আঘাত করছে। কিন্তু সামনে আসছে না তাই আমরাও হতাশ নই। তবে এদের প্রতিরোধে সবাইকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে তিনি বলেন, দেশ স্বাধীনের ৪১ বছর শেষ হলেও আমাদেরকে এখনো মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। ইতিহাস কাউকে ক্ষমা করবেনা। যুদ্ধাপরাধীদের বিচার হবেই। এ ডিসেম্বরের মধ্যে অনেকের বিচার হবে।
তারা আমাদের ওপর আঘাত হানছে কিন্তু আমরা ভয় পাইনা।
ষড়যন্ত্রকারীরা যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করে আহমদ হোসেন বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় জামায়াত নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায় ঘোষণার সময় যতই ঘনিয়ে আসছে জামায়াত-শিবির ততই মরিয়া হয়ে উঠছে। প্রয়োজনে সংবিধান সংশোধন করে শরিয়া আইন কার্যকর করা হবে।
এই আওয়ামী লীগ নেতা বলেন, গণদাবিতে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে। জামায়াতের হাত ধরে আওয়ামী লীগ স্বর্গেও যাবেনা।