Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে জামায়াত-শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কাফরুল থানা এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানায়।
এদিকে চট্টগ্রামে গতরাতে অভিযান চালিয়ে পুলিশ আরও ৫৫ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহম্মেদ জানান, রোববার সকালে পুলিশের ওপর হামলার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আরও ৫৫ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কলেজের আব্দুর সবুর হল থেকে ১৩ জন, মহসীন কলেজের ছাত্রাবাস থেকে ২১ জন এবং বাকলিয়া থানা এলাকার বেশ কয়েকটি মেসে অভিযান চালিয়ে ২১ শিবির কর্মীকে আটক করা হয়।