Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা চালিয়েছে ভিসিপন্থী ছাত্রলীগ কর্মীরা। হামলায় শিক্ষক ও সাংবাদিকসহ ৩০ জন আহত হয়েছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসুচী চলাকালে এ হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ৩শীর্ষ কর্মকর্তার পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে সকালে প্রশাসন ভবনের সামনে ৩ শতাধিক শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এতে শিক্ষক সমিতির পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষকরাও যোগ দেন। কর্মসূচী চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে ভিসিপন্থী ছাত্রলীগ কর্মীরা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে শিক্ষকদের কর্মসূচিতে হামলা চালায়। তারা এসময় শিক্ষকদের লাঠিসোটা ও কিল-ঘুষি মেরে কর্মসূচী পন্ড করে দেয়। তখন চেয়ার টেবিল ও মাইক ভাংচুর করা হলে শিক্ষকরা প্রশাসন ভবনের ভিতর আশ্রয় নেন। সেখানে প্রায় ১ঘন্টা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর শিক্ষররা সমিতির কার্যালয়ে জরুরী সভায় মিলিত হলে সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগ। এ ঘটনায় ৩০ জন শিক্ষক আহত হয়েছেন বলে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী জানান। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক-শিক্ষার্থীরা।