Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
নারায়ণগঞ্জে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার পর শিবিরের ঝটিকা মিছিল থেকে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শিবিরের মিছিলের সামনে পড়ায় সদর থানার ওসির গাড়িতে ভাঙচুরের পর তাতে আগুন ধরিয়ে দেন শিবির কর্মীরা। শিবির কর্মীদের ছোঁড়া ঢিলে ওসিসহ ১০জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাবন্দি শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধের বিচার বন্ধের দাবিতে শহরের নূর মসজিদের সামনে থেকে ঝটিকা মিছিল বের করে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। মিছিলটি ২ নম্বর রেল গেইটে পৌঁছালে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ওপর ঢিল ছুড়তে শুরু করে শিবির কর্মীরা। এক পর্যায়ে তারা সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদেরকে বহনকারী পুলিশের গাড়ি ভাংচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থল থেকে আটক করতে পারেনি। ওসি আহতদের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।