Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের মানুষ বর্তমান সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। বিকালে বরিশালে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন উপস্থিত জনসমাবেশের কথা উল্লেখ করে বলেন, এই সমাবেশে মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
তিনি বলেন, সরকার ক্ষমতায় এসেছিল অনেক সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু কারও জন্য কিছু করেনি। করেছে শুধু নিজেদের জন্য। বরিশালে আমি কোন উন্নয়ন দেখতে পাচ্ছিনা। আওয়ামী লীগের আমলে বরিশালে কোন উন্নয়ন হয়নি। আমি বলেছিলাম বরিশালকে বিভাগ, এখানে বিশ্ববিদ্যালয়সহ সব কাজ করবো। আমরা অনেক কাজ করেছি। আমি কথা দিচ্ছি আরও কাজ করবো। আমাদের লক্ষ্য হলো জনগণের উন্নয়ন। আওয়ামী লীগের লক্ষ্য হলো উন্নয়নের টাকা চুরি করা। চুররা থাকলে কি দেশে উন্নয়ন হয়? হয়না।
খালেদা জিয়া বলেন, তারা বিদ্যুতের দাম ছয় বার বাড়িয়েছে। এবার গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা হচ্ছে। জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে। সরকার শুধু লুটপাটে ব্যস্ত। ১০ টাকা কেজি চাল দেবে বলে তারা ওয়াদা করেছিল। তারা কি ১০ টাকা কেজিতে দিতে পেরেছে। তাই তাদের আর বিশ্বাস করা যায় না। তারা বলেছিল কৃষককে বিনা মুল্যে বীজ,সার দেবে। কিন্তু দিতে পারেনি। তারা বরং সব কৃষি উপকরণের দাম বাড়িয়েছে। ন্যয্য মুল্যে কৃষকের উৎপাদিত পণ্য কিনেনা। যুবকদের আশ্বাস দিয়েছিল ঘরে ঘরে চাকরি দেবে। তাও হয়নি। বিদেশে যারা চাকরি করতো তাদেরও বিদেশ থেকে পাঠিয়ে দেয়া হচ্ছে।
দিনে দিনে কর্মসংস্থান কমছে। বেকারের সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লক্ষ্য হবে উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান। ছেলেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে প্রতিষ্ঠিত করতে আমরা চাই। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করলে যুবকদের আওয়ামী লীগকে প্রত্যাখান করতে হবে। জোটের সঙ্গে আন্দোলনে শরিক হতে হবে। সরকারকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় করতে হলে আন্দোলন করতে হবে।
তিনি বলেন, তারা পদ্মা সেতু করার কথা বলেছিল। সেতু হওয়ার আগেই চুরি করে টাকা নিয়ে গেছে। এখানে ছেলে আছে, প্রধানমন্ত্রী আছে, বোনেরা এবং জামাইবাবুরা টাকা নিয়ে গেছে। এ নিয়ে এখন বিদেশীরা তদন্ত করছে সরকারের বিরুদ্ধে।
দেশের বড় বড় সব সেতু আমরা করেছি। ইনশাআল্লাহ বিএনপি এবং জোট ক্ষমতায় এলে পদ্মা সেতু হবে। একটি নয় আমরা দুটি পদ্মা সেতু করবো।
প্রশাসনকে দলীয়করণ করায় প্রশাসন স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে বিরোধী নেত্রী বলেন, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে না। পুলিশ ছাত্রলীগকে নিরাপত্তা দেয়। তাদের অস্ত্র দেয়। তারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি টেন্ডারবাজি করে আর পুলিশ তাদের নিরাপত্তা দেয়।
সবাবেশে খালেদা জিয়া বক্তব্য রাখার আগে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।