Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বরিশালে ১৮দলীয় জোটের সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে সমাবেশের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে শহরের বেলস পার্কে এসে জড়ো হতে শুরু করেছেন বিএনপি সহ জোটের নেতাকর্মী ও সাধারণ লোকজন। এদিকে গত রাতে সড়ক পথে ফরিদপুর হয়ে বরিশাল এসে পৌঁছেন বিরোধী নেত্রী খালেদা জিয়া। তিনি সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। ১৮ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসাবে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক) জনসভার আয়োজন করেছে। এখানে খালেদা জিয়া প্রধান অতিথির বক্তৃতা করবেন। এছাড়া জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন। এ সমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। পুরো শহর সাজানো হয়েছে তোরণ, ডিজিটাল ব্যানার আর ফেস্টুন দিয়ে বার্ণঢ্য সাজে।
খালেদা জিয়া ৩টার দিকে মঞ্চে ওঠার কথা। তবে জনসভার সমন্বয়কারী ও বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান জানান, দুপুর ২টায় জনসভার কার্যক্রম শুরু হবে। এখন নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১০ সালের ১২মে এই মাঠে বিএনপির এক মহাসমাবেশে বক্তব্য করেছিলেন খালেদা জিয়া। এদিকে ১৮ দলের জনসভা উপলক্ষে আইন শ্রঙ্খলাবাহিনীর পক্ষ থেকে সমাবেশস্থলের চারপাশে এবং খালেদা জিয়ার যাত্রাপথে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে।