Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ইলেক্ট্রনিক ট্রান্সফারকে এক প্লাটফরমে আনতে কেন্দ্রীয় ব্যাংক ‘ন্যাশনাল পেমেন্ট সুইস’ (এনপিএস) চালু করবে। এতে পরিশোধ বা লেনদেন ব্যবস্থা আরও ব্যয় সাশ্রয়ী হবে।
রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে সার্ক পেমেন্ট কাউন্সিলের (এসপিসি) ১২তম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে এসপিসির চেয়ারম্যান ও পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এনায়েত হোসেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক অসীম কুমার প্রমুখ বক্তব্য দেন।
এনপিএস বাস্তবায়ন করা বেশ কষ্টসাধ্য উল্লেখ করে গভর্নর বলেন, দক্ষিণ এশিয়ার যে সব দেশ ইতোমধ্যে এনপিএস চালু করেছে, তারা এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন। এতে এনপিএস চালু করা আরো সহজ ও দ্রুততর হবে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে স্বয়ংক্রিয় ক্লিয়ারিং হাউস চালু করেছে।
গভর্নর পেপারবিহীন ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই ব্যবস্থা পেপারভিত্তিক পরিশোধ ব্যবস্থার তুলনায় অনেক বেশী পরিবেশবান্ধব।
এসপিসি চেয়ারম্যান এনায়েত হোসেন অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থা আরো সহজ করতে সদস্যভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্ম অধিবেশনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও ভূটানের কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপক পর্যায়ের ১৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এ বারের সভায় পেমেন্ট আইন ও বিভিন্ন বিধি-বিধানের সংস্কার, নীতি কাঠামোর উন্নয়ন এবং পরিশোধ ব্যবস্থার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, সার্কভূক্ত দেশে বাণিজ্য বাড়াতে ২০০৭ সালের জুলাইয়ে কলম্বোয় অনুষ্ঠিত সার্ক ফাইন্যান্স সম্মেলনে ‘সার্ক পেমেন্টস্ কাউন্সিল’ (এসপিসি) গঠন করা হয়। এই কাউন্সিল সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ লেনদেন ব্যবস্থা সহজ করার বিষয়ে কাজ করে। এ ছাড়া সদস্য দেশগুলোর জাতীয় এবং আঞ্চলিক পরিশোধ ব্যবস্থা সংস্কারেও সহযোগিতা করে।