Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম লেবু। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আমানুর রহমান খান রানা (আনারস) ও জাতীয় পার্টি আবু ইউসুফ আবদুল¬াহ তুহিন (লাঙ্গল)।
সকালে ভোট শুরু হলেও ভোটার উপস্থিতি খুবই কম। সকালে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান রানা অভিযোগ করেন তার নির্বাচনী এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন। অন্যদিকে শহীদুল ইসলাম লেবু জানিয়েছেন দুটি ইউনিয়নের ভোট কেন্দ্রে রানার সমর্থকরা প্রভাব বিস্তার করে ভোটারদের প্রভাবিত করছেন। এদিকে রানা অভিযোগ করেন সুমন নামের তার এক এজেন্টকে শনিবার রাতেই কুপিয়ে আহত করে লেবুর লোকজন। ওই এজেন্ট রাতে হাসপাতালে গেলেও নিরাপত্তাহীনতার কারণে পরে সেখান থেকে চলে আসেন।
নির্বাচনী এলাকার আইন-শৃংখলা নিয়ন্ত্রণে ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুলিশ, ব্যাটেলিয়ান আনসারের পাশাপাশি ছয় প্ল¬াটুন বিজিবি, র্যাবের ৩২টি দল ও এপিবিএন সদস্যরাও নির্বাচনী এলাকায় রয়েছেন।