Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
খাগড়াছড়ি জেলাধীন মানিকছড়ি উপজেলাস্থ রাঙ্গাপানি মৌজার আদর্শ গ্রামে আজ সকাল ৯টায় উপজাতি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র পরিদর্শক আলোক বরণ চাকমা (৩৫) মারা গেছেন। তার স্ত্রী সুজাতা চাকমা (৩০) পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পরিদর্শক আলোক বরণ ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে মানিকছড়ি হতে লক্ষ্মীছড়ি যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের এলোপাথারি ব্রাশফায়ারে মাথায় গুলিবিদ্ধ হয়ে আলোক বরণ ঘটনাস্থলেই নিহত হন ও তার স্ত্রীর পায়ে গুলি লাগে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি । ঘটনাস্থলে সেনা ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। জানা যায় , নিহত আলোক পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাসিন্দা। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুজাতা চাকমাকে প্রথমে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।