Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
চট্টগ্রামে পুলিশ-শিবির সংঘর্ষে আট জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জন পুলিশ রয়েছেন।
ঘটনার বিবরণে জানা যায়, আজ রোববার সকাল সোয়া দশটার দিকে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে ছাত্র শিবির একটি মিছিল বের করলে পুলিশ মিছিলটিকে বাধা দেয়। এসময় পুলিশের সাথে শিবির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালিন শিবির সদস্যরা পুলিশের একটি গাড়িতে আগুন দেয় ও বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয়। এরপর শিবিরের মিছিলটি ক্রবর্তক মোড় হয়ে চকবাজারে আসে। এখানেও পুলিশের সাথে পুনরায় শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে স্থানীয় রূপনগর কমিউনিটি সেন্টারে আশ্রয় নেয়। এ সময় শিবির কর্মীরা মিছিল শেষ করে চলে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ চট্টগ্রাম কলেজ ঘিরে রেখেছে। এছাড়া আশেপাশে ব্যাপক তল্লাসি শুরু করেছে।