Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
রাজধানীর হাজারীবাগে বৌবাজার বস্তিতে আগুনে পুড়ে নিহতদের সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে হাজারীবাগ বস্তিতে আগুনে পুড়ে চৌদ্দজন প্রাণ হারিয়েছেন। এই আগুনে প্রায় পাঁচ শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ সকালে সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ক্ষতিগ্রস্তদের জন্য নিত্যপয়োজীয় পণ্য, বস্ত্র ও খাদ্য সাহায্য পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন।
শনিবার রাত আড়াইটার দিকে রায়েরবাজার এলাকা সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১৭টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আনে।