Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
তত্ত্বাবধায়ক সরকার আমলের সাবেক উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল শরীয়া আইনে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, কোন অধিকারে তিনি যুদ্ধাপরাধীদের শরীয়া আইনে বিচারের কথা বলেন। এ আইনে বিচারের কথা বলার আগে সংসদে বিল আনতে হবে। সংসদে আলোচনা করে সে আইন পাস করতে হবে। তার পরেই বলা যেতে পারে যে, এই আইনে বিচার হবে। তিনি আরও বলেন, ১৫ কোটি মানুষের দেশে হয়তো ১ কোটি লোক দুর্বৃত্ত, দুর্নীতিবাজ বা খারাপ প্রকৃতির হবে। কিন্তু এদের বিরুদ্ধে যদি ১৪ কোটি লোক উঠে দাঁড়ায় তবে এরা টিকবে না। দেশে দুর্নীতি হবে না। এখন সময় হয়েছে, এই দুর্বৃত্ত আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে উঠে দাঁড়ানোর। তিনি বলেন, যুদ্ধ-দাঙ্গার মতো দুর্নীতিও মানবতাবিরোধী অপরাধ।
বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় গতকাল দুপুরে নেত্রকোনা সার্কিট হাউজে অনুষ্ঠিত মানবাধিকার ভিত্তিক বেসরকারি সংগঠনগুলোর বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল আরও বলেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশের মালিক এদেশের জনগণ। তাই জনগণের মানবাধিকার রক্ষার দায়িত্বও সরকারের। কিন্তু দেশে ব্যাপকভাবে মানবাধিকার লংঘিত হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের মতো ঘটনা ঘটছে। নিজে নিজে গুম হলেও রাষ্ট্রকে সেই গুম বা হত্যার দায়-দায়িত্ব নিতে হবে। গুমকারী বা হত্যাকারীদের খুঁজে বের করতে হবে।
স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের উপ-পরিচালক ছানাইয়া ফাহিম আনসারী, স্বাবলম্বীর প্রকল্প পরিচালক স্বপন পাল, মানবাধিকার আইনজীবী সংরক্ষণ পরিষদের সভাপতি এডভোকেট সীতাংশু বিকাশ আচার্য্য, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সম্পাদক ও সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, সভার সঞ্চালক আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়ক তৌফিক আল মান্নান এবং আসকের আশিক আহমেদ।