Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামীকাল বরিশাল যাচ্ছেন। ১৯শে নভেম্বর দুপুরে বরিশালের বেলপার্কে ১৮ দলের জনসভায় ভাষণ দেবেন তিনি। বিএনপি চেয়ারপাসনের কার্যালয় সূত্র জানায়, বরিশালের জনসভায় যোগ দিতে খালেদা জিয়া আগামীকাল দুপুর আড়াইটায় তার গুলশানের বাসভবন থেকে রওনা হবেন। সড়কপথে ঢাকা থেকে আরিচা হয়ে বরিশাল যাবেন তিনি। পথে ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউটের রেস্ট হাউসে বিশ্রাম নেয়ার কথা রয়েছে তার। এর আগে মানিকগঞ্জে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবর জিয়ারত করারও কথা রয়েছে তার। বরিশাল সার্কিট হাউসে রাত যাপন করবেন তিনি । বরিশালের বেলস পার্কে ১৮ দলের জনসভা শেষে রাতেই সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। খালেদা জিয়া সর্বশেষ ২০১০ সালের ১২ই মে বরিশাল সফর করেন।