Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
চতুর্থ দিনের শেষ বিকেলে হঠাৎই বদলে গেল মিরপুর স্টেডিয়ামের পিচ। বিশাল ভিত গড়া দ্বিতীয় উইকেট জুটির বিচ্ছেদের সঙ্গে সঙ্গেই হুরমুর করে ভেঙ্গে গেল ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ১ উইকেটে ২০৯ থেকে ৬ উইকেটে ২৪৪। ৩৫ রানে পাঁচ উইকেট নেই। শুক্রবার সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২৪৪/৬। ক্যারিবীয়রা এখন ২১৫ রানে এগিয়ে। ফলে দারুন জমে উঠলো। বাংলাদেশের জয়ের আশা যেমন জেগেছে তেমন হারের শঙ্কাও উড়িয়ে দেযা যায় না। এর আগে বাংলাদেশ ৬ উইকেটে ৪৫৫ রান নিয়ে খেলতে নেমে ৫৫৬ রানে গুটিয়ে যায়। ফলে এগিয়ে যায় ২৯ রানে। ইতিহাসে প্রথমবারের মত পরে ব্যাট করে কোন দলকে টপকে যাওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংস শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এবারও গেইল ব্যর্থ। ২২বলে ১৯ রান করে রুবেলের বলে কট বিহাইন্ড হন। কিন্তু আবারও পাওয়েল ও ব্রাভো খুঁটি গেড়ে বিপর্যয় রোধ করেন। পাওয়েল ১১০ রানে আউট হন। প্রতম ইনিংসেও তিনি করেছিলেন ১১৭। আর ব্রাভো আউট হন ৭৫ রানে। জুটিতে সংগ্রহ ১৮৯। এরপরই ধস। কেলা এখন অনেকটা বাংলাদেশের কোর্টে। বিকাল পর্যন্ত খেলা নিশ্চিত ড্র মনে হলেও এখন হার-জিতের সম্ভাবনা প্রবল। এবং জয় কার ভাগ্যে ধরা দেবে তা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ওপর নির্ভর করবে।