Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশী তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে (২১) অভিযুক্ত করেছে ব্রুকলিনের একটি আদালতের গ্র্যান্ড জুরি। নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে নাফিসকে গত মাসে আটক করা হয়। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার ও আল-কায়েদাকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছে নাফিস। ব্রুকলিনের আদালতে নাফিসের মামলাটি চলছে। নাফিসকে আদালতে হাজির করার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। এখনও পর্যন্ত নিরাপত্তা হেফাজতে আটক রাখা হয়েছে তাকে। নাফিসের আইনজীবী এ বিষয়ে কানো মন্তব্য করেননি। বিভিন্ন গণমাধ্যমের খবর ও পুলিশের বিবরণ পর্যালোচনার পর নাফিস গোয়েন্দাদের পাতা ফাঁদে পা দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। ১ হাজার পাউন্ড ওজনের বোমা মেরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দিতে চেয়েছিলো নাফিস বলে অভিযোগ আনা হয়।