Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
খুনিদের আগে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের এক বিবৃতির জবাব দেয়ার সময় তিনি এ কথা বলেন।
দেশজুড়ে জামায়াতে ইসলামী কর্মীদের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে যুক্তরাষ্ট্র একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “যারা খুনি, ডাকাত, মানুষ হত্যা করে তাদের সাথে কিসের সংলাপ, তাদের আগে দমন করতে হবে।”
যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরও ইসলামী ছাত্রশিবিরের হামলার মুখে পড়ে। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “শান্তিপূর্ণ প্রতিবাদে জড়িত হওয়া একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার; সহিংসতায় জড়িয়ে পড়ার কোন যৌক্তিকতা নেই। আমরা বিশ্বাস করি, সংলাপই যে কোনো মতপার্থক্য দূর করার উত্তম পন্থা।” মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনাসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতও করে।