Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
হঠাৎই হাসপাতালে ভর্তি হলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। একেবারে সবার অগোচরে হাসপাতালে ভর্তি হয়ে একটি অপারেশনও করে ফেলেছেন তিনবারের বিশ্বকাপজয়ী এ ফুটবলার। ব্রাজিলের স্থানীয় মিডিয়ার দাবি, সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৭২ বছর বয়সী সাবেক এ ফুটবলারের কোমরে একটি ছোটোখাট অপারেশন হয়েছে। গতকাল যখন এ খবর প্রচার করা হয়, তখন আইনস্টাইন হাসপাতালের লাউঞ্জে জড়ো হন দেশি-বিদেশি অসংখ্য মিডিয়ার সাংবাদিক। পেলের মুখপাত্র হোসে ফরসন অপারেশন হয়েছে বলে স্বীকার করলেও অন্য কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।
আলবার্ট আইনস্টাইন হাসপাতালের প্রেস অফিসার বলেন, ‘এ হাসপাতালেই ভর্তি হয়েছেন পেলে। কিন্তু এ তথ্য ছাড়া আর কিছু জানাতে অক্ষম আমরা। কারণ পেলের পরিবার চায় না, এ মুহূর্তে এ নিয়ে কেউ কিছু জানুক।’ দ্য কিং নামে পরিচিত ব্রাজিলের এ কিংবদন্তি, যার পুরো নাম এডসন আরান্তেস ডো নাসিমন্তো। ব্রাজিলিয়ান দৈনিক ফোলহা ডি সাওপাওলো সংবাদ প্রকাশ করেছে_ পেলের কোমরে অপারেশন করা হয়েছে। তারা পেলের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির উদৃব্দতি প্রকাশ করে। ব্রাজিলের গ্গ্নোবো টিভি রিপোর্ট করেছে, ‘অপারেশন ভালোভাবেই শেষ হয়েছে। তবে কবে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পেলে, সেটা নিশ্চিত নয়। সেটা হতে পারে আগামীকাল (আজ) কিংবা পরের দিনও।’ ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা ছাড়াও ক্যারিয়ারে প্রায় ১ হাজার ৩০০ গোল করেছেন তিনি।