Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
গত ১৫ বছরে চলচ্চিত্রে নায়িকা হিসেবে এসেছেন পপি, পূর্ণিমা, মুনমুন, সাহারা, শাহনূর, কেয়া, রত্না, অপু বিশ্বাস, রেসী, বিন্দু, মীম, শখসহ আরও অনেকে। এদের মধ্যে এখনও আকর্ষণীয় এবং দর্শক গ্রহণযোগ্যতায় সর্বাধিক জনপ্রিয় নায়িকা হিসেবে রয়েছেন পপি। বড়পর্দায় উপস্থিতি ছাড়াও পপির রয়েছে ছোটপর্দা ও বিভিন্ন স্টেজ শোতে বাড়তি সাড়া ও ইমেজ। এ প্রসঙ্গে পপি বলেন, এজন্য আমি আমার ভক্ত ও দর্শকের কাছে কৃতজ্ঞ। আজও তারা আমাকে অনেক ভালবাসেন। তাদের অনুপ্রেরণায় ক্যারিয়ার শুরু আমার। তাদের সঙ্গেই আছি এবং থাকবো আমৃত্যু। পপি যেন আসলেই তার দর্শক-ভক্তদের বেশ ভালবাসেন। তাই তো তার সময়ের বা তার পরের সময়ের অন্য নায়িকারা যেখানে বিয়ে করে সংসারী হয়েছেন অথবা চলচ্চিত্র থেকে বিদায় হয়েছেন; পপি সেখানে হাতেগোনা দু’-একটি করে ছবির মধ্যেই পড়ে আছেন। তবু চলচ্চিত্রের মধ্যেই আছেন। পপি বর্তমানে ছবিতে অভিনয় করছেন মিঠুর পরিচালনায় ‘মন খুঁজে বন্ধন’ ছবির। এছাড়া চুক্তিবদ্ধ হয়েছেন দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘চাইলাম যারে পাইলাম তারে’, সালমান হায়দারের পরিচালনায় ‘দেহ’ এবং নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে। এছাড়া মুক্তি অপেক্ষায় আছে ‘পৌষ মাসের পীরিত’, ‘জীবন যন্ত্রণা’। টেলিভিশনের বিশেষ দিবসের নাটকে অভিনয়ও করছেন পপি। একই সঙ্গে নাটক প্রযোজনায়ও নেমেছেন তিনি। পপি বলেন, ভাল কাজের সঙ্গেই নিজেকে সমপৃক্ত রাখবো এবং সেইভাবেই প্রতিটি কাজে অভিনয়ের প্রস্তুতি আমার। এর জন্য গেটআপ, ড্রেসআপ এবং ফিগারও যথেষ্ট মানানসই করে অভিনয় করছি। যেমনটি মানানসই হয়ে নেমেছি বর্তমানের ডিজিটাল প্রযুক্তির সঙ্গে। ডিজিটালভাবে নির্মিত বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের অফার এরই মধ্যে এসেছে। আশা করছি গল্পনির্ভর চলচ্চিত্রে অভিনয়ে দর্শকের সামনে আসতে পারবো। আর এসব ছবিতে আমার বিপরীতে থাকছেন নতুন একাধিক নায়ক। ১৯৯৬ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে প্রথম অভিনয় করেছেন পপি। ছবিতে তার বিপরীতে অভিনয়ে ছিলেন শাকিল খান। যদিও এ ছবিটি মুক্তির আগেই মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কুলি’ ছবিতে অভিনয় করেন পপি। ১৯৯৭ সালে ছবিটি মুক্তি পায়। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন ওমর সানী। সে সময় মান্নার সঙ্গে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কে আমার বাবা’ ছবিতে অভিনয় করেন পপি। পরবর্তীতে মান্নার প্রযোজনায় ‘লাল বাদশা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে চলে যায় তিনি। এরপর শুরু হয় তার একের পর এক ছবিতে অভিনয়। শাকিল খান, ওমর সানী ও মান্না ছাড়াও পপি এযাবৎ রিয়াজ, ফেরদৌস, বাপ্পারাজ, আমিন খান, শাকিব খান এবং সর্বশেষ ইমনের বিপরীতে অভিনয় করেছেন। গত বছর ফেরদৌসের সঙ্গে ‘কারাগার’ ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পপি বলেন, এ পুরস্কারই আমার শেষ মনে করি না কখনও। নতুন একাধিক নায়কের সঙ্গে জুটি হয়ে গল্প কেন্দ্রিক ছবিতে অভিনয়ের মাধ্যমে ডিজিটাল নায়িকা হয়ে পর্দায় আসছি খুব শিগগিরই।