Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট সিরিজের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টেস্ট ম্যাচে গ্যালারির টিকিট বিক্রি হবে নামমাত্র মূল্যে। ২০ টাকায় পাওয়া যাবে সাধারণ গ্যালারির প্রতিদিনের টিকিট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিট ২০ টাকা করে হলেও গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে ক্রয় করতে হবে।
শহীদ মুস্তাক এবং শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৭৫ টাকা করে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডের টিকিট বিক্রি হবে ৫০ টাকা করে। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য একটু বেশি খরচ করতে হবে দর্শকদের। তাও হাতের নাগালেই রাখা হয়েছে দাম।
গ্যালারির টিকিট ৫০ টাকা, গ্র্যান্ডস্ট্যান্ডের জন্য এক হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি ৩০০ টাকা, শহীদ মুস্তাক এবং শহীদ জুয়েল গ্যালারি ২০০ টাকা এবং উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিট ১০০ টাকায় বিক্রি হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেও একই মূল্য নির্ধারিত থাকবে।