Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ২২ অক্টোবর: টেলিটকের পুরানো গ্রাহকদের থ্রিজি অফার করছে প্রতিষ্ঠানটি। পুরানো গ্রাহকদের এসএমএস পাঠিয়ে জানানো হচ্ছে ‘আপনার পুরানো সিমটি থ্রিজিতে মাইগ্রেট করতে চাইলে থ্রিজি লিখে একটি নির্দিষ্ট নম্বরে এসএমএস করুন।’
এজন্য চার্জ হিসেবে মোবাইলফোন অ্যাকাউন্ট থেকে ৫০০ টাকা কেটে নেয়া হবে। ফলে গ্রাহক থ্রিজি নেটওয়ার্কে উন্নীত হওয়াসহ পাবেন ৫০ মিনিটের ভিডিও কল ও এক গিগা ইন্টারনেট।
এদিকে প্রথম থেকে যারা সিম নিয়েছেন এরই মধ্যে তাদের সিম চালু হয়ে গেছে। গ্র্যাভিটি ক্লাবের সদস্যরাও উপভোগ করতে শুরু করেছেন থ্রিজি।
নতুন সিম সংগ্রহ করতে হচ্ছে ৯শ’ টাকায়। তবে সমস্যায় পড়েছেন যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা। থ্রিজি সিম কিনতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করায় অনেকেই তা কিনতে পারছেন না। সিম কিনতে চাইলেও সঙ্গে সঙ্গে তা দিয়ে দেয়া হচ্ছে না। কাগজপত্র জমা দিলে তথ্য যাচাই বাছাই করে তিনদিন পরে সিম দেয়া হচ্ছে। চালু হচ্ছে তিন দিন পরে।
বিদ্যুৎ সমস্যার কারণে সারাদেশে থ্রিজির বিটিএস (নেটওয়ার্ক টাওয়ার) চালু না হওয়ায় অনেক স্থান এখনো নেটওয়ার্ক কভারেজের আওতায় আসেনি। শুরুতে শুধু ঢাকা শহর, সাভার, টঙ্গী ও নারায়ণগঞ্জে এ সেবা পাওয়া যাচ্ছে।