Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবার নতুন একটি সুবিধা চালু করেছে। আর তা হল-ওয়েব ছাড়াও অন্য জায়গায় থাকা তথ্য ও এখন খুঁজে বের করবে গুগল। এ সুবিধার মাধ্যমে গুগলের জিমেইল ব্যবহারকারীরা গুগল ড্রাইভ এবং গুগল ক্যালেন্ডারে থাকা তথ্যও খুঁজে পাবেন। তবে ঠিক পাকাপাকি চালু করার আগে পরীক্ষামূলকভাবেই অ্যাপলিকেশনটি বাজারে আনছে গুগল।
যেখানে আগে শুধু ওয়েবে থাকা তথ্যই দেখা যেত, এখন সেখানে জিমেইল ব্যবহারকারীরা নির্দিষ্ট বিষয়ে তথ্য খুঁজলে জিমেইল থাকা বার্তা, গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট সম্পর্কিত তথ্য সার্চ বক্সের ডান পাশে দেখাবে।
সম্প্রতি গুগলের সফটওয়্যার প্রকৌশলী ব্র্যাম মুলেনার এক ব্লগ পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, ব্যবহারকারী তথ্য খোঁজার সময় ঠিক চিন্তা করেন না যে তাঁর তথ্য কোথায় আছে। আর তাই ব্যবহারকারী যাতে অতি সহজে এবং দ্রুত তথ্য খুঁজে পেতে পারেন, সে জন্য এ সুবিধা চালু করা হয়েছে।
পরীক্ষামূলক সুবিধাটি বর্তমানে শুধু ইংরেজি ভাষা এবং জিমেইল.কম ঠিকানা ব্যবহার করছেন—এমন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে।