Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
একটু দেরিতে হলেও রাষ্ট্রায়ত্ব টেলিফোন অপারেটর বিটিসিএল প্রতিযোগিতায় টিকে থাকতে এবার ল্যান্ডফোনে মিনিট প্রতি কল চার্জ কমালো।
এখন থেকে গ্রাহকরা প্রতি মিনিট ৩০ পয়সার ফ্ল্যাট রেট বাতিল করে এখন থেকে রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত বিল প্রতি মিনিট চার্জ ধরা হয়েছে ১০ পয়সা। তবে বেড়েছে মাসিক ভাড়া। ১ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে ।
বিটিসিএল সূত্র জানায়, ১৫ অক্টোবর বিটিসিএলের বোর্ড মিটিংয়ের এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই বৈঠকে বর্তমানে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম মাল্টি-এক্সচেঞ্জের প্রতিটি টেলিফোনের মাসিক লাইন রেন্ট ৮০ টাকা হলেও এখন তা ১৬০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়। জেলা শহরের মাসিক লাইন রেন্ট ৭০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান এবং টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতেই ছয় মাসের জন্যে নতুন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছয় মাস পর এ বিষয়ে বোর্ড নতুন করে সিদ্ধান্ত নিবে বলেও জানান তিনি।