Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
মোবাইল ফোনে এই প্রথমবারের মতো বাংলাদেশে চালু হচ্ছে থ্রিজি সেবা। টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল প্রযুক্তির বাণিজ্যিক কার্যক্রম আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে এটি পরীক্ষামূলক ভাবে চালু করা হচ্ছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলবেন। এর মাধ্যমে উদ্বোধন করা হবে থ্রিজি সেবা। শুরুতে ঢাকায় এই সেবা চালু হচ্ছে। চার লাখ গ্রাহক এই সেবা পাবেন। পরে অন্য জেলায়ও চালু করা হবে। টেলিটক সূত্র জানিয়েছে, এ সেবার মাধ্যমে তথ্য প্রযুক্তি সম্পর্কে মানুষের অনেক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে এই সেবা চালু হলেও আপাতত টেলিটক এটা পরীক্ষামূলক সমপ্রচারই বলছে। প্রথম পর্যায়ে টেলিটকের যে গ্রাহক গত চার মাসে ৫০০ টাকা করে মোট ২০০০ টাকা রিচার্জ করেছেন তারা এই সেবা পাবেন। তাদের সবাইকে দেয়ার পর পাবেন অন্যরা। যারা আগে করেছেন তারা আগে পাচ্ছেন। এরপর পরবর্তী ফেইসে পাবেন অন্যরা।
এদিকে দেশের আরও পাঁচটি মোবাইল ফোন অপারেটর সেবা দিলেও তারা আপাতত এই সেবা চালু করতে পারছেন না। নানা জটিলতার অবসান ঘটিয়ে তারা সমপ্রতি টুজি লাইসেন্স নবায়ন করেছে। সরকারি হিসাবে টেলিটক প্রথম পাচ্ছে। সরকার থ্রিজির নীতিমালা চূড়ান্ত করছে। ওই নীতিমালা চূড়ান্ত হলেই তা পাস করে কার্যকর করা হবে। টেলিটক সূত্র জানায়, টুজির চেয়ে অনেক বেশি ধরনের সেবা পাবেন থ্রিজি গ্রাহকরা। এটি চালু হলে মোবাইল ফোনের হ্যান্ডসেটে ইন্টারনেটে বেশি গতি পাবেন। এখন যা পাচ্ছেন তার চেয়ে ১০ গুণ বেশি গতি পাবেন। ফোনেই দেখা যাবে টেলিভিশন। থ্রিজি সিনেমা দেখার সুবিধা। এতে প্রতি মিনিটে খরচ দুই টাকা। এখন জিটিভি, আরটিভি, সময় এবং মাইটিভি দেখা ছাড়াও বিটিভিও এই সপ্তাহ থেকেই দেখা যাবে। ইতিমধ্যে এবার সবার সঙ্গে তারা চুক্তিও করেছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজির রহমান বলেন, থ্রিজিতে গ্রাহকরা অনেক সুবিধা পাবেন। ভিডিও কল-এর সুবিধা পাওয়ার কারণে যিনি মোবাইলে ফোন করেছেন, তার ছবিও দেখা যাবে, তার অবস্থানও জানা যাবে। টেলিটকের থ্রিজির সব সার্ভিসেই ১০ সেকেন্ড পালস সুবিধা দেয়া হচ্ছে। সূত্র জানায়, টেলিটকের থ্রিজি সুবিধা পুলিশের অনেক কাজে লাগবে। সড়কের গতি বিধি তারা কন্ট্রোল রুমে বসেই দেখে ব্যবস্থা নিতে পারবেন। টেলিটক জানায়, সোমবার থেকে থ্রিজি সিম বিক্রি শুরু হবে। নতুন সিম কেনার পর গ্রাহককে অপেক্ষা করতে হবে কিছু সময়। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর লাইন চালু হবে। কারণ কাল থেকে বিটিআরসি সিম কেনার নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে যে কোন গ্রাহক সিম কেনার সঙ্গে সঙ্গে তা চালু হবে না। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর তা চালু হবে। আগে জাতীয় পরিচয়পত্র দিয়ে মোবাইল সিম নিতে হলেও এখন তা বাধ্যতামূলক নয়। যে কোন ছবিযুক্ত পরিচয়পত্র দিয়ে সিম নেয়া যাবে সরাসরি মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার থেকে। আর রিটেইলার, ডিলারদের কাছ থেকে নিতে হলে জাতীয় পরিচয়পত্র লাগবে। তবে পুরনো গ্রাহকরা থ্রিজি সুবিধা নিতে পারবেন। পুরনো সিম থ্রিজিতে রূপান্তর করা যাবে। এই জন্য টেলিটকের কাস্টমার সেন্টারে যেতে হবে। সেখানে তারা ব্যবস্থা করে দিবেন। সূত্র জানায়, ইতিমধ্যে টেলিটক নতুন বিটিএস বসানোসহ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। নেটওয়ার্ক সমস্যা আগে থাকলেও এই সেবার ক্ষেত্রে তা হবে না বলে দাবি কর্তৃপক্ষের। ঢাকার চার লাখ গ্রাহক থ্রিজি সুবিধার আওতায় আসতে পারে। পরে আরও বাড়ানো হবে। এদিকে টেলিটকের থ্রিজি সেবা নিতে গ্র্যাভাটি ক্লাবের সদস্য হওয়া নিয়ে গ্রাহকদের অনেকের মধ্যে অস্পষ্টতা ছিল। এ কারণে টেলিটককে কিছুটা ঝামেলায় পড়তে হয়েছে।