Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ৫ অক্টোবর: দফায় দফায় সময় ঘোষণার পর এবার অনেকটা চুপেচাপেই চালু হলো টেলিটক’র থ্রিজি সেবা। শুক্রবার প্রথম প্রহর থেকেই দ্রুতগতির তৃতীয় প্রজন্মের টেলিকমিউনিকেশন প্রযুক্তি সেবা পেতে শুরু করেছেন দেশিয় মোবাইল অপারেটর টেলটক’র গ্রাভিটি ক্লাব প্যাকেজভুক্ত মুঠোফোন ব্যবহারকারীরা।
পরীক্ষামূলক ভাবে চালু হওয়ায় মাঝে মাঝেই নেটওয়ার্ক পরিবর্তন হয়ে কখনো জিপিআরএস, কখনো এজ (EDGE) বা এইচএসডিপিএ (High-Speed Downlink Packet Access) সাইন আসছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেলিটক কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি। একইভাবে প্রতিষ্ঠানটির ওয়েব পেজেও এ সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে টেলিটক’র বিপনন বিভাগের প্রধান হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, বিষয়টি টেকনিক্যাল টিম বলতে পারবে।
এদিকে নেটওয়ার্ক নিয়ে কিছুটা বিড়ম্বনা থাকলেও শুক্রবার থেকেই ইন্টারনেটে দারুণ খোশ মেজাজে আছেন টেলিটক’র গ্রাভিটি ক্লাবের থ্রিজি সেবা প্রাপ্ত সদস্যরা। টেলিটক’র এমন একজন গ্রাহক বাড্ডার মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল বার্তা ২৪ ডটেনেটকে জানান, অবেশেষে কাঙ্ক্ষিত থ্রিজি পেলাম। খুবই ভালো লাগছে। তবে ভারতে যে ভাবে এই সেবা উপভোগ করেছি তার স্বাদ এখনো পাইনি। আশা করছি আনুষ্ঠানিক ভাবে চালু হলে এই সমস্যা আর থাকবে না।
টেলিকটক’র কাস্টামার কেয়ার ইউনিটের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, দেশের সবচেয়ে দ্রুত গতির টেলিকম প্রযুক্তি সেবা চালু করলেও মুঠোফোন থেকে কোনো সমস্যা নিয়ে তাদের ফোন করলে কোনো সাড়া পাওয়া যায় না। অন্যান্য বেসরকারি কাস্টমার কেয়ারগুলোর চেয়ে এদের সেবার মান একেবারেই নাজুক।
প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিটক’র থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত জুলাই মাসে ‘এ লড়াই আপনার জন্য নয়’ শিরোনামে একটি বিজ্ঞাপন দিয়ে চার লাখ গ্রাহকের জন্যে থ্রি জি সেবা চালুর প্রস্তুতি শুরু করে টেলিটক। ভ্যালিড গ্রাহক নির্বাচনের জন্য তিন মাসের প্যাকেজ অফারের আওয়তায় গ্রাভিটি ক্লাব নামের একটি বান্ডেল অফার দেয়।
সূত্রমতে, প্রথমে ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী এলাকায় এই সেবা দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাভার-আশুলিয়া এবং নারায়নগঞ্জ-গাজীপুর এলাকায়ও প্রথম থেকেই এই সেবা পাওয়া যাবে।
ঢাকার পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামে থ্রি জি সেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠনটি। পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতে সিলেটেও এই সেবার বিস্তার ঘটাবে টেলিটক। তখন আট লাখ গ্রাহক হবে বলে দাবি করছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।
অবশ্য জানুয়ারিতে থ্রিজি’র নিলাম অনুষ্ঠিত হলে ফেব্রুয়ারি মাস থেকে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন টেলিটক এর এই সেবা পেতে শুরু করবে অন্যান্য অপারেটরদের সেবা গ্রাহীতারা। আর সেই যুদ্ধে নিজেদের অবস্থান ঠিক রাখতে আগে ভাগেই থ্রিজি’র নিলামে প্রতি মেগাহার্জ তরঙ্গের ভিত্তিমূল্য (ফ্লোর প্রাইস) ৩ কোটি থেকে কমিয়েছে ১ দশমিক ৮ কোটি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটাআরসি।
চীনের দুটি কোম্পানির কাছ থেকে ঋণ চুক্তিতে থ্রি জি প্রযুক্তি আমদানি করেছে টেলিটক। দ্রুত গতির ইন্টারনেট সেবার এই প্রযুক্তি চালু হলে দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Shohel
October 6, 2012 at 12:04 am
Teletalk ki 3g ta valo korte parbe ?
GSM a to Subscriber temon korta parene .
[WORDPRESS HASHCASH] The poster sent us ’0 which is not a hashcash value.