Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ইরানে বন্ধ করে দেয়া হলো গুগলের সার্চ ইঞ্জিন, জিমেইল ও যাবতীয় ইমেইল সেবা। এর আগে ২০০৯ সালেই ব্লক করা হয়েছিল গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউব। একই সঙ্গে একটি ফায়ারওয়াল সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু পশ্চিমা ওয়েবসাইটেও প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে নির্মিত চলচ্চিত্রের প্রতিবাদে সারা মুসলিম বিশ্বে যে ঝড় উঠেছে, এ পদক্ষেপ তারই প্রতিফলন। বিভিন্ন দেশে ইউটিউব বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওয়েবসাইটগুলো নিষিদ্ধের ঘোষণা দেয়া হয়। ইরান সরকারের পক্ষ থেকে পরবর্তী কোন নির্দেশনা না আসা পর্যন্ত, গুগলের ওয়েবসাইটগুলো বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয় ওই ঘোষণায়। সরকারি এ নির্দেশনা মোবাইল ফোনে মেসেজের মাধ্যমেও পাঠিয়ে দেয়া হয়।