Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
পিলখানায় বিজিবি সদর দফতরে জব্দ করা ৭০ লাখ টাকার সঙ্গে সাবেক রেলমন্ত্রী ও দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের কোনো সংশ্লিষ্টতা পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তবে সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদার এবং পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত সম্পত্তি অর্জনের দায়ে রাজধানীর রমনা থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
রোববার ওমর ফারুক তালুকদার এবং পূর্বাঞ্চল রেলের জিএম ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়।
প্রেসব্রিফিংয়ে সচিব বলেন, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার ঘটনায় মন্ত্রীর সংশ্লিষ্টতা পায়নি দুদক। তার সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার জানিয়েছেন, এগুলো তার নিজের টাকা।
তবে দুদক সচিব স্বীকার করেন, এপিএস ফারুকের গাড়িতে টাকা পাওয়া যাওয়ার ঘটনা সত্য এবং এ টাকা যে জ্ঞাত আয় বহির্ভূত, এটাও সত্য। ৭০ লাখ টাকার বৈধ কোন উৎস নেই।
দুদক সূত্র জানায়, ওমর ফারুকের বিরদ্ধে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকা এবং মৃধার বিরুদ্ধে ৪০ লাখ ৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পেয়েছে দুদক। রেল পুলিশের কমান্ড্যান্ট এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এদিকে দুদকের নিয়মিত মাসিক ব্রিফিংয়ে সচিব জানান, জুলাই মাসে দুদকে পাওয়া অভিযোগের সংখ্যা ১১৪৭, গৃহীত অভিযোগের সংখ্যা ৬১, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো অভিযোগের সংখ্যা ২৮, মামলা দায়েরের অনুমোদন হয়েছে ৩৯, মামলায় সম্পৃক্ত ব্যক্তি ১০২, চার্জশিট দাখিল ৪৩, অভিযুক্ত আসামির সংখ্যা ৮৯ এবং চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন হয়েছে ৩৮টির।