Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ঢাকা, ৩১ জুলাই: তিন হাজার ২৮৫ কোটি টাকা আর্থিক প্রতারণা ও অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগে ডেসটিনি গ্রুপের সভাপতি লে. জেনারেল অব. হারুন অর রশিদ ও ডেসটিনি ২০০০ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ প্রতিষ্ঠানটির ২২ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উল্লেখ্য জনাব হারুন সাবেক সেনাপ্রধান।
মঙ্গলবার দুপুরে দুদক’র পক্ষে সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপক মোজাহার আলী সরদার কলাবাগান থানায় এই মামলা দুটি করেন। মামলা নং ৩২ ও ৩৩।
বিকেলে দুদকের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
দুদক জানায়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যানটেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি সংগ্রহ করে। কিন্তু বর্তমানে তাদের পৃথক দুটি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ টাকা পাওয়া গেছে। বাকি টাকা তারা অবৈধভাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করেছে। দুদক জানায়, ডেসটিনি ২০০০ লিমিটেড বিভিন্ন প্যাকেজের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে কমিশন হিসেবে তা থেকে বিপুল পরিমাণ টাকা কর্মকর্তা ও এজেন্টদের কাছ থেকে আত্মসাৎ করে।
সাবেক সেনাপ্রধান জেনারেল হারুন ও ডেসটিনির এমডি রফিকুল আমীন ছাড়াও প্রতিষ্ঠানটির যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন— ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মোহাম্মাদ হোসেন, পরিচালক সাঈদ-উর-রহমান, গোফরানুল হক, মেজবাহ উদ্দিন স্বপন, সৈয়দ সাজ্জাদ হোসেন, ইরফান আহমেদ সানি, মিসেস ফারাহ দীবা, জমসেদ আরা চৌধুরী, শেখ তৈয়বুর রহমান, নেপাল চন্দ বিশ্বাস, ইঞ্জিনিয়ার শেখ তৈয়বুর রহমান, জাকির হোসেন, আজাদ রহমান, আকরাম হোসেন সুমন, মিসেস শিরিন আক্তার, মো: রফিকুল ইসলাম সরকার, মো: মজিবুর রহমান, মো: সুমন আলী খান, মো: সাইদুল ইসলাম খান (রুবেল), মো: আবুল কালাম আজাদ ও লে. কর্নেল দিদারুল আলম।