Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Social into that MastheadOverlay zone
শেখ হাসিনা
আসুন আমরা এক হয়ে দেশের জন্য কাজ করি
খালেদা জিয়া
আমি বিশ্বাস করি ধর্য ছাড়া রাজনিতি সম্ভব নয়
ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল পেল চালকবিহীন গাড়ির লাইসেন্স। এই গাড়ি চালানোর জন্য আলাদা করে কোন চালকের প্রয়োজন হবে না। বরং গাড়ি চলবে নিজেই৷ রাস্তায় অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে নিশ্চিন্তে৷ এমনকি কোন রাস্তায় কোন জটিলতা দেখা দিলে আপনা থেকেই গাড়িটি বেছে নেবে নিজের সুবিধাজনক জায়গা৷ গুগল এরই মধ্যে তৈরি করে ফেলেছে এই প্রযুক্তি৷ সেটা গাড়িতে জুড়ে চলছে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা৷ আর এবার, আবার আরো একধাপ এগিয়ে গেল সংস্থাটি৷ কারণ সোমবার আমেরিকার নেভাদা রাজ্য কর্তৃপক্ষ গুগলকে এই গাড়ির লাইসেন্স দিয়েছে৷ লাইসেন্স পাওয়ার পর গুগল প্রথম যে চালকবিহীন গাড়িটি রাস্তায় নামাচ্ছে, সেটি টয়োটা কোম্পানির৷ প্রিয়াস মডেলের গাড়িতে চালকবিহীন প্রযুক্তি যোগ করছে গুগল৷ আরো অনেক গাড়ি কোম্পানি অবশ্য নেভাদায় চালকবিহীন গাড়ির লাইসেন্স পেতে আবেদন জানিয়েছে৷ চালকবিহীন গাড়িতে থাকছে ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর এবং লেজার রেঞ্জ ফাইন্ডার৷ এসব ব্যবহার করে রাস্তায় থাকা অন্যান্য গাড়ি এবং বস্তুর অবস্থান সনাক্ত করবে চালকবিহীন গাড়িটি৷ গুগলের ইঞ্জিনিয়াররা এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার রাস্তায় এই গাড়ি পরীক্ষা করেছে৷ তখন অবশ্য গাড়ির মধ্যে একজন অভিজ্ঞ চালক ছিলেন৷ বাড়তি সতর্কতা হিসেবে তাকে রাখা হয়েছিল৷ গুগল সফটওয়্যার যদি কোন কারণে কাজ না করে তাহলে যাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন সেজন্যই রাখা হয়েছিল একজন দক্ষ চালক৷ বলাবাহুল্য, পরীক্ষামূলক এই চালনায় কোন ধরনের বড় জটিলতা ধরা পড়েনি৷ গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেবাস্টিয়ান থ্রুন এই বিষয়ে বিবিসিকে বলেন, কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই চালকবিহীন গাড়িটি এক লাখ চল্লিশ হাজার মাইল পাড়ি দিয়েছে৷ এই চলার পথে শুধুমাত্র একবার ট্রাফিক সিগন্যালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়েছিল চালকবিহীন গাড়িটিকে৷ নেভাদার মোটর ভেহিক্যালস বিভাগের পরিচালক ব্রুস ব্রেসলো মনে করেন, চালকবিহীন গাড়ি হচ্ছে ভবিষ্যতের গাড়ি৷ রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি দিতে গত মার্চ মাসে আইন পরিবর্তন করে নেভাদা৷ ভবিষ্যতে সাধারণ মানুষকে এই গাড়ি ব্যবহারের অনুমতি দেয়ার কথাও ভাবছে রাজ্যটি৷